জামরুল ফলের বহুবিধ গুনাগুন
গ্রীষ্মে আম, জাম, কাঁঠাল, লিচুসহ মজাদার সব ফলের ভিড়ে অনেকটা অবহেলিত হয় জামরুল। রসালো হলেও এ ফল তেমন সুস্বাদু না হওয়ায় অনেকেই এড়িয়ে যান জামরুল। অনেকেরই হয়তো জানা নেই যে, জামরুল খেলে শরীরে কী ঘটে?
বিশেষজ্ঞদের মতে, জামরুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ১০০ গ্রাম জামরুলে ২২ মাইক্রোগ্রাম ভিটামিন সি মেলে। এমনকি প্রতি ১০০ গ্রাম জামরুল থেকে ২৯ মিলিগ্রাম ক্যালসিয়াম মেলে। যা হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ।
জামরুলে আছে জামবোসিন। যা আমাদের রক্তে স্টার্চ থেকে শর্করা তৈরির প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ কারণে চিকিৎসকরাও ডায়াবেটিস রোগীদের জামরুল খাওয়ার পরামর্শ দেয়।
জামরুলে ফাইবারের পরিমাণ বেশি থাকায় খাবার হজম করতে সুবিধা হয়। তাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে। এমনকি ওজন কমাতেও সাহায্য করে রসালো এ ফল।
জানলে অবাক হবেন, ছোট্ট এ ফল ক্যানসার নিরাময়েও উপযোগী। এতে ভিটামিন এ ও সি ছাড়াও আছে প্রচুর পরিমাণ সক্রিয় যৌগ। যা প্রস্টেট ও স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
প্রতিদিন জামরুল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার পেটের সমস্যায়ও দারুণ কাজ দেয় জামরুল। জামরুলে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।
জামরুল হাড় মজবুত করতে সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এ ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
গরমের এ সময় পানিশূন্যতাসহ পেট ফাঁপার সমস্যায় অনেকেই ভোগেন। তারা চাইলে খুব সহজেই এ সমস্যার সমাধান করতে পারেন জামরুল খেয়ে। প্রতি ১০০ গ্রাম জামরুলে ৯৩ গ্রাম পানি থাকে।
যা শরীরে আর্দ্রতা বজায় রাখে ও পানিশূন্যতা রোধ করে। এ ছাড়া জামরুলে পর্যাপ্ত পরিমাণে ডায়াটারি ফাইবার আছে, যা পেট ফাঁপা ও ডায়রিয়া প্রতিরোধে বিশেষভাবে কাজ করে।
মৌসুমি ফল শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে। তাই গরমে প্রাণভরে খেতে পারেন জামরুল। এমনকি ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে এ ফল খেতে পারেন।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।