জাপান-যুক্তরাষ্ট্রের বৃহৎ পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু
, ১৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
জাপানের দক্ষিণ-পশ্চিম দ্বীপপুঞ্জ ও এর আশপাশ এলাকায় দেশটির সেলফ ডিফেন্স ফোর্স (এসডিএফ) এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা বৃহৎ পরিসরে যৌথ মহড়া শুরু করেছে। গত বৃহস্পতিবার এই অঞ্চলে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে নিজেদের সামরিক কর্মকা-ের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ মহড়া শুরু করে দেশ দুটি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় স ূত্রে জানা যায়, এই মহড়াকে ‘কিন সোর্ড’ (প্রখর তলোয়ার) নামে ডাকা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এ মহড়া। এই মহড়ায় জাপানের এসডিএফের স্থল, নৌ এবং বিমান বাহিনীর ২৬ হাজার সেনা এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর সদস্যসহ ১০ হাজার সেনা অংশ নেবে। খবর দ্য জাপান টাইমসের।
মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের দূরবর্তী দ্বীপগুলির প্রতিরক্ষার অনুকরণের এই মহড়াতে কাগোশিমা প্রিফেকচারের টোকুনোশিমা দ্বীপে মনোনিবেশ করা হবে এবং সেখানে জাপানি ও মার্কিন অস্প্রে টিলট্রোটর যুদ্ধ বিমান মোতায়েন করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্য থেকে মোট চারটি যুদ্ধজাহাজ এবং দুটি বিমানও এই মহড়ায় অংশ নেবে যা মূলত প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। আর জাপান থেকে প্রায় ২০টি জাহাজ ও ২৫০টি বিমান এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১০টি জাহাজ ও ১২০টি বিমান মহড়ায় অংশ নেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)