জাপানে এক মাসে হাজারের বেশি কর্পোরেট দেউলিয়াত্বের আবেদন
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৪ জুন, ২০২৪ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জাপানে মে মাসে কর্পোরেট দেউলিয়াত্বের আবেদন এক হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় আবেদন বেড়েছে ৪২.২ শতাংশ। ক্রেডিট রিসার্চ ফার্ম টোকিও শোকো রিসার্চ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন পাওনাদার, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ঋণ পরিশোধে অক্ষম হয় তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যথাযথ প্রক্রিয়ায় দেউলিয়া হিসেবে গণ্য করা হয়। সাধারণত আদালতের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। গত মাসে জাপানে এ ধরনের আবেদন জমা পড়েছে ১ হাজার ৯টি।
প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের জুলাইয়ের পর এ প্রথম জাপানে কর্পোরেট দেউলিয়াত্ব আবেদন কোনো মাসে এক হাজার ছাড়ালো। এমন সময় খবরটি সামনে এলো যখন জাপানের অনেক কোম্পানি ক্রমবর্ধমান মূল্য ও শ্রমিক সংকটে ভুগছে।
প্রতিবেদনে দেউলিয়াত্বের আবেদন করা এমন সব প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে যেগুলোর দায় ১ কোটি ইয়েন বা তার চেয়েও বেশি।
ক্রমবর্ধমান মূল্যের কারণে দেউলিয়া হওয়া কোম্পানির সংখ্যা ৪৭.৪ শতাংশ বেড়ে মে মাসে ৮৭-এ পৌঁছেছে। এদের মধ্যে বেশির ভাগই উৎপাদন ও পরিবহন খাতের কোম্পানি। এছাড়া রয়েছে অনেকগুলো সাবকন্ট্রাক্টর কোম্পানি। অনেক ছোট কোম্পানিও উচ্চ খরচের কারণে কঠিন সময় পার করছে।
কোভিড-১৯ গযবজনিত সুদ ও জামানতমুক্ত ঋণ কর্মসূচিতে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দেউলিয়াত্বের আবেদনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এমন কোম্পানির সংখ্যা ১৫.৫ শতাংশ বেড়ে ৬৭-এ পৌঁছেছে।
সংশ্লিষ্ট খাতের তথ্য অনুসারে, পরিষেবা খাতে দেউলিয়াত্বের আবেদনের মাসিক সংখ্যা রেকর্ড সর্বোচ্চ ৩২৭টিতে পৌঁছেছে। ৯ মাসে প্রথমবারের মতো নয়টি অঞ্চলে দেউলিয়াত্বের আবেদন বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)