নদী ভাঙন থেকে বাঁচতে বাঁধের দাবি:
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
“আমাগের অবস্থা খুবই খারাপ। বাড়ির ওই মুইরাকার ভিটা নদীতে চইলা গেছে, এহন আমার দোহানডাও চইলা যাবি। নদী বাঁইধা দেয়ার কথা, এহনো বাইধা দিল না। আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না। আমাগের এহানে বাইধা দিলেই আমাগের শান্তি। আমরা কর্ম কইরা খাব, তাও ভালো।”
কথাগুলো বলতে বলতে বারবার নদীর দিকে তাকাচ্ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার পদ্মাপাড়ের বাসিন্দা সীমা বেগম। চোখে-মুখে আতঙ্ক, কণ্ঠে অসহায়ত্ব আর বুকভরা দীর্ঘশ্বাস। তার এই আর্তনাদ যেন শুধু একজন মায়ের নয়, এটি পদ্মাপাড়ের হাজারো মানুষের দীর্ঘদিনের বেদনা, হতাশা আর বেঁচে থাকার আকুতি।
পদ্মা নদীর পানি বৃদ্ধি, উজান থেকে নেমে আসা ঢল এবং টানা বৃষ্টির প্রভাবে রাজবাড়ী জেলার প্রায় ৮৫ কিলোমিটার পদ্মা তীরবর্তী এলাকায় নতুন করে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিদিনই একটু একটু করে নদী গিলে খাচ্ছে মানুষের স্বপ্ন, স্মৃতি আর জীবনজীবিকা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শত শত বসতবাড়ি, সড়ক ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। প্রতিদিন ভাঙনের শব্দ শুনে ঘুম ভাঙে মানুষের। কখন নিজের ঘরটুকুও নদীতে মিলিয়ে যাবে এই আতঙ্ক নিয়েই দিন কাটছে হাজারো পরিবারের।
এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাজমিনুর রহমান সাংবাদিকদের বলেন, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় জরিপ অনুযায়ী প্রায় ১৪.৫ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দৌলতদিয়ার প্রায় ৬০০ মিটার এলাকা অতিঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০০ মিটার এলাকায় কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং অনুমোদন সাপেক্ষে বাকি অংশেও দ্রুত কাজ শুরু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)