জাপানি নওমুসলিম নাকাতার সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণের কাহিনী
জাপানি নওমুসলিম নারী 'কাওয়ারায়ি নাকাতা'। তিনি সত্যকে পেয়েছিলেন অনেক চড়াই-উৎরাইয়ের পর। নাকাতা কখনও ভাবেননি যে সত্যকে এভাবে খুঁজে পাওয়া যাবে।
'কাওয়ারায়ি নাকাতা' কখনও সৃষ্টিকর্তা সম্পর্কে তেমন মনোযোগ দিয়ে ভাবনা-চিন্তা করেননি। এমন ভাবনার দরকার ছিল বলেও ভাবেননি কখনও। তিনি এ প্রসঙ্গে বলেছেন: 'আমার জীবনের সব কিছুই চলছিল ভালভাবে। আমি সৌভাগ্য অনুভব করতাম। কখনও মহান আল্লাহ পাক উনার অস্তিত্বের প্রয়োজনীয়তা অনুভব করিনি। কিন্তু হঠাৎ আবিষ্কার করি যে, আমার জীবন পুনরাবৃত্তিতে একঘেয়ে হয়ে আছে ও জীবনের কোনো পরিবর্তন নেই। তখন থেকেই সত্যকে খুঁজতে থাকি।
নওমুসলিম নাকাতা আরো বলেছেন: আমি বসবাস করতাম কিয়েটো নামক শহরে। আমাদের বাসভবনের কাছেই ছিল একটি উপাসনালয়। আমি প্রতিদিন সকালে সেখানে যেতাম ও প্রার্থনা করতাম। আমি উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জীবন যাপন করতে আগ্রহী ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমার প্রচেষ্টায় কোনো ফল হয়নি।
এর কিছুকাল পর নওমুসলিম নাকাতা জীবনের গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পড়াশোনা অব্যাহত রাখার জন্য তিনি ফ্রান্সে যান। আর এখানেই ঘটে তার জীবনে যুগান্তকারী গুরুত্বপূর্ণ ঘটনা।
এ প্রসঙ্গে নাকাতা বলেছেন: ফ্রান্সে পরিচিত হই এক মুসলিম নারীর সঙ্গে। দ্বীন ইসলামের প্রতি তার দৃঢ়তা ও আত্মবিশ্বাস দেখে আমি সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে গবেষণার সিদ্ধান্ত নিলাম, যাতে এই দ্বীনের অনুসারীদের এত গভীর আত্মিক প্রশান্তির উৎস সম্পর্কে জানতে সক্ষম হই। সে সময় পর্যন্ত অনেক ধর্ম আমাকে আকৃষ্ট করলেও সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রতি একবারও আকৃষ্ট হইনি।
জাপানি নওমুসলিম নাকাতা ফরাসি ভাষায় অনূদিত পবিত্র কুরআন শরীফ উনার একটি কপি সংগ্রহ করেন ও তা পড়তে থাকেন। পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ার সময় তিনি অনুভব করেন যে, এ আসমানি কিতাব মুবারক পড়ার জন্য কারো সাহায্য নেয়া জরুরি। ফলে হঠাৎ বিদ্যুতের মতই নাকাতার মাথায় এক ঝলকের মধ্যে ভেসে উঠল সেই মুসলিম মহিলার মুখখানি।
এরপর তিনি খুজতে খুজতে সেখানে মসজিদের পাশে এক লাইব্রেরিতে গিয়ে কিছু তালীমরত নারীকে দেখতে পেলেন। সেখানে তাদের সাথে কথা বলার পর এবং বেশ কিছু কিতাব পড়ার পর সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে আমার ধারণা বদলে যায়। আমি বুঝতে পারলাম যে সম্মানিত দ্বীন ইসলামে কোনো কিছুই জোর করে চাপিয়ে দেয়া হয় না। সম্মানিত দ্বীন ইসলাম জীবন যাপনের যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক পথ দেখায়। সম্মানিত দ্বীন ইসলাম আত্মা ও শরীরের মধ্যে ভারসাম্য রক্ষা করতে বলে।
নাকাতা সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে ব্যাপক গবেষণার পর এই দ্বীন সম্পর্কে নানা বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সম্মানিত দ্বীন ইসলাম অর্থ মহান আল্লাহ পাক উনার কাছে আত্মসমর্পণ। ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মানুষের মূল্য নির্ভর করে তার ঈমান ও সৎ কর্ম সম্পাদনের ওপর। যখন খ্রিস্ট ধর্মের পেছনে ছুটতাম তখন এ ধর্মের পক্ষ থেকে বলা হত যে আমাদের পাপগুলো জন্মগত। অথচ এ কথা আত্মিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে মোটেই যৌক্তিক বা বোধগম্য নয়। কিন্তু সম্মানিত দ্বীন ইসলাম বলে, সব মানুষই জন্মগতভাবে পবিত্র ও নিরোপরাধ; আর পরবর্তীকালে প্রত্যেক মানুষ নিজেই তার পাপের জন্য দায়ী। আর এ কথা খুবই যৌক্তিক। সম্মানিত দ্বীন ইসলাম খুবই সহজ ও স্বচ্ছ। এই দ্বীনে কোনো জটিল তত্ত্ব নেই।
একসময় যতই সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে বেশি তথ্য জানছিলাম ততই এই দ্বীনকে গ্রহণের ইচ্ছাও আমার মধ্যে জোরদার হচ্ছিল। অবশেষে মহাসম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলাম। আমি পবিত্র কালেমা শরীফ পাঠ করলাম।
-উম্মু রাহাত।
আরও পড়ুন
সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।