জানা গেল দিল্লি ছাড়ার পর শেখ হাসিনার নতুন ঠিকানা!
, ২৫ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
৫ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। তবে, এইবার সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, শেখ হাসিনা আর দিল্লিতে নেই। তিনি বর্তমানে কলকাতার নিউটাউনে অবস্থান করছেন।
২২ তারিখ মধ্যরাতে একটি সূত্র জানায়, হাসিনা দিল্লি থেকে কলকাতায় চলে এসেছেন এবং তিনি আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করছেন। তবে, কলকাতাতে তিনি স্থায়ীভাবে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসিনাকে সল্ট লেক এবং নিউটাউনে দুইটি এলাকাতেই দেখা গেছে, তবে, সম্ভবত তার অস্থায়ী ঘাটি নিউটাউনে।
এর আগে জানা গিয়েছিল, হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেয়া হয়েছে, কারণ ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তারা তাকে অন্য কোনো দেশে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। ব্রিটেনও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে নাকচ করে দিয়েছিল।
গত বছরের ২৪ অক্টোবর একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, শেখ হাসিনা দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছিলেন। সেখানে ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাড়ির মতো একটিতে তাকে রাখা হয়েছিল।
এই প্রতিবেদনের পর দীর্ঘ চার মাস হাসিনার অবস্থান নিয়ে আর কোনো খবর পাওয়া যায়নি। তবে, শেখ হাসিনার কলকাতার নিউটাউনে অবস্থানের খবরটি এখন আর গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে নিউটাউনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।
একটি সূত্র থেকে জানা গেছে, শেখ হাসিনার আত্মীয় মাদারীপুরের সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটনসহ অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। তাহলে কি এবার তিনি নিজের আত্মীয়দের কাছে পাড়ি জমালেন?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)