জানা-অজানা কিছু বৃক্ষ কথা
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এ কথা অনেকেই কথা প্রসঙ্গে বলে থাকি। তবে পৃথিবীর অনেক গাছ আছে যাদের পরিচয় ফলে নয়, বরং এরা নিজেরাই। এমনই কয়েকটি গাছের খ্যাতি গাছের কথা অজানা অনেকেরই। যেমন-
অ্যাভিনিউ দ্য বাওবাব:
মাদাগাস্কার এই অদ্ভুত বাওবাব গাছের জন্য পরিচিত। বিশালাকার এই গাছের সামান্য একটা বন দেখা যাবে মাদাগাস্কারের পশ্চিমে। গাছগুলোর উচ্চতা প্রায় এক শ ফুট। এ গাছগুলো প্রায় ৮০০ বছরের পুরনো বলে জানা যায়। একসময় এ স্থানে এ ধরনের অসংখ্য গাছ থাকলেও বর্তমানে মাত্র ২০টি রয়েছে। এই গাছ একহারা গড়নের। মাটি থেকে বিশাল আকারের কা- লম্বা হয়ে সোজা উপরের দিকে উঠে গেছে। একেবারে মাথায় ঝোপঝাড়ের মতো কিছু ডালপালা ছড়ানো আছে। দেখে মনে হয় ছাতার মতো। এই গাছ উচ্চতায় প্রায় ৭৫ ফুট লম্বা হয়। মরু অঞ্চলের গাছ বলে খুব কম পানিতেই এর প্রয়োজন মিটে যায়। বর্ষাকালে এই গাছ তার দীর্ঘ কা-ের মধ্যে পানি জমিয়ে রাখে। সবচেয়ে অবাক বিষয় হলো, এই গাছ কয়েক হাজার বছর বেঁচে থাকে।
রেইনবো ইক্যালিপটাস:
রেইনবো ইক্যালিপটাস বেশিরভাগই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পাওয়া যায়। নিচের দিক থেকে উপরের দিকে তাকালে এর অদ্ভুত রঙিন হলে বাকল ভালভাবে দেখা যায়। এটি একটি চিরহরিৎ গাছ, ফলে সব ঋতুতেই এ গাছের পাতা থাকে ঘন সবুজ। গাছটি বাড়েও তাড়াতাড়ি, তাই এটি প্রতি বছরে ৮ ফুট পর্যন্ত বড় হয়। এর সর্বোচ্চ উচ্চতা ১৯৭-২৪৬ ফুট পর্যন্ত হয় এমনও দেখা গিয়েছে। প্রস্থেও এটি ৭.৯ ফুট পর্যন্ত হতে পারে।
ড্রাগনস ব্লাড ট্রি:
ইয়েমেনের সকোট্রা এলাকায় ড্রাগনের রক্ত বা ড্রাগনস ব্লাড নামে এ গাছটি রয়েছে। অদ্ভুতদর্শন এ গাছটি ৫০০ বছর ধরে বেঁচে রয়েছে বলা হয়। এ গাছটি অত্যন্ত শুষ্ক এলাকায় নিজের কা- প্রসারিত করে বাতাস থেকে আর্দ্রতা ধারণ করতে চায়। এ কারণে গাছটিকে বড় একটি ছাতার মতো মনে হয়। এ গাছ বর্তমানে বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকাভুক্ত।
অ্যাঞ্জেল ওক ট্রি:
এই অ্যাঞ্জেল ওক গাছটি প্রায় ১৪০০-১৫০০ বছর পুরোনো বলে ধারণা করা হয়। এই গাছটি প্রায় ৬৬.৫ ফিট উঁচু। এটি রয়েছে সাউথ ক্যারোলিনায়।
জায়ান্ট সেকুয়া:
এই গাছটির নাম ‘দ্য প্রেসিডেন্ট’। বিশ্বের সবচাইতে উঁচু গাছের তালিকায় এর অবস্থান ৩ নম্বরে। ২৪১ ফিট উচ্চতা এবং ৯৩ ফিট ব্যসের এই জায়ান্ট সেকুয়া গাছটি ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে অবস্থিত।
টা প্রম:
টা প্রম সবচেয়ে সুন্দর গাছের মধ্যে অন্যতম। এর অবস্থান কম্বোডিয়ায়। এর জনপ্রিয়তা এসেছে মূলত শেবা এবং গুমুর গাছের জন্য। এই গাছ শতাব্দী ধরে পাথরকে জড়িয়ে ধীরে ধীরে গড়ে উঠেছে।
উইস্টেরিয়া গাছ:
জাপানের ১৪৪ বছরের পুরোনো উইস্টেরিয়া গাছ। এই সুন্দর ফুল গাছটি আসলে মটর পরিবারের সদস্য। এই ফুল গাছটি বিভিন্ন রকমের স্পন্দনশীল রঙের হয়ে থাকে যেমন- সাদা, গোলাপি, বেগুনী এবং নীল। ১৯৯০ বর্গ কিলোমিটার (হাফ একর) জুড়ে বিরাজিত এই গাছটি জাপানের সবচেয়ে বড় গাছ।
জাপানি ম্যাপল গাছ:
এটা অপেক্ষাকৃত অন্যান্য মাসের তুলনায় বসন্ত এবং গ্রীষ্মকালে বেশী দেখা যায়। সাধারণত এই উদ্ভিদে চোখ জুড়ানো অনেক রঙের সংমিশ্রণ রয়েছে, যেন দেখলে মনে হবে গাছটিতে আগুন ধরেছে। এই গাছটি জাপানের অরিগনের পোর্টল্যান্ডে অবস্থিত।
উইন্ড সুইপ্ট ট্রিস:
নিউজিল্যান্ডের সøপ পয়েন্টে অবস্থিত এই গাছটি কোণাকুণিভাবে বেড়ে উঠেছে। কারণ জন্মের পর থেকেই এন্টার্কটিকা মহাসাগরীয় বাতাসে একদিলে হেলে থাকত গাছটি। বর্তমানেও এই অবস্থাতেই রয়েছে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।