জাতীয় পার্টি নিয়ে অনেকে অনেক ডিস্টার্ব করছে -জিএম কাদের
, ১৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সামিন, ১৩৯১ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দলের নেতাকর্মীদের পদত্যাগের খবরে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের পার্টি ঠিক আছে। পার্টি নিয়ে অনেকে অনেক ডিস্টার্ব করতে চাচ্ছে। এগুলো আমরা জানি। তবু কিছুই করতে পারবে না। তবে চেষ্টা করবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিনিয়র কয়েকজন নেতার মনোনয়ন না পাওয়া এবং নির্বাচনে অনেক নেতার পরাজয়ের পর দলের ভেতর থেকেই প্রতিবাদ শুরু হয়। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ঢাকা মহানগরের ১০টি থানার ৬৭১ জন পদত্যাগ করেছেন। কয়েকটি সূত্র জানায়, সংখ্যাটি ৯৬৮ জন।
দলত্যাগীদের নিয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি যেখানে আছে সেখানেই থাকবে। এটার হওয়ার কিছু নেই। সংবাদমাধ্যম থেকে এটাকে এইভাবে প্রোপাগান্ডা... প্রচার করছে কেন এটা আমার কাছে রহস্য!’
জাতীয় পার্টির চেয়ারম্যান প্রশ্ন রাখেন, ‘তারা ৬৭১ জন পদত্যাগ করেছে। সেখানে লোক ছিল কতজন? আর তারা সবাই জাতীয় পার্টির লোক ছিল কিনা? এটা ভ্যারিফাই না করেই কেন নিউজ প্রকাশ করছে?’
জি এম কাদের বলেন, ‘ঢাকা মহানগরের ২১টা ইউনিটের সভাপতি আমার সঙ্গে দেখা করতে এসেছেন একটা প্রোগ্রামের জন্য। তারা তো গতকাল (বুধবার) আমার সঙ্গেই ছিল। এখন যারা পদত্যাগ করেছে তাদের তালিকা কী? তারা জাতীয় পার্টির লোক কিনা? এগুলো যাচাই করে তারপর না নিউজ করা দরকার ছিল। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল বকেয়া ও অবকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে টেলিটক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












