জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
টাঙ্গাইল সংবাদাদতা:
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) টাঙ্গাইল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক আবু ছাইদ আজাদের নেতৃত্বে টাঙ্গাইল জেলার চরাঞ্চলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশ আমাদের সবার। তারেক রহমান বলেছেন- ‘ভোট দেব ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’ আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের আন্তরিক স্বাগতম। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা ১৯৭১ সালের চেতনা বুকে ধারণ করি এবং ২০২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।