জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
তৃণমূল পর্যায় থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ বাস্তবায়নে দেশের ইউনিয়ন পরিষদগুলোকে যুক্ত করা হচ্ছে। এই কার্যক্রম এগিয়ে নিতে ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১১৯ কোটি ৫৬ লাখ টাকার বিশেষ বরাদ্দ ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়েছে। উপসচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ উপখাত থেকে এ মঞ্জুরি দেওয়া হলো। এর আগে গত ১৫ সেপ্টেম্বর এই অর্থ অবমুক্তির বিষয়ে সম্মতি দেয় অর্থ বিভাগ।
সরকারি নির্দেশনা অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ট্রেজারি রুলস (টিআর) ফরম-৩২ অনুসরণ করে বিল প্রস্তুত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর নেওয়ার পর বিলটি জমা দিতে হবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে। অর্থ উত্তোলনের পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ইউএনও আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
অর্থ স্থানান্তরের ক্ষেত্রে জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অ্যাকাউন্ট পে চেক বা অ্যাডভাইস ইস্যু করা হবে। জেলা কার্যালয় থেকে সরাসরি চেকের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ যাবে। অন্যদিকে উপজেলা কার্যালয় থেকে পাঠানো অ্যাডভাইসের ভিত্তিতে সোনালী ব্যাংক লিমিটেড সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করবে।
এই বরাদ্দের অর্থ খরচে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা, ২০২১’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’ পুরোপুরি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। বিদ্যুৎ সরবরাহের নির্ধারিত কার্যক্রম ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যবহার করা যাবে না। বরাদ্দের কোনো অংশ অব্যয়িত থাকলে তা ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত পাঠাতে হবে। একই সঙ্গে অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতাকে শোকজ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ছে,
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশ নিয়ে গবেষণা কেবলই কাগজ-কলমে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম ওয়াসার ৫ হাজার কোটি টাকার মেগা সোয়ারেজ প্রজেক্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কৃত্রিম তন্তুর কাপড় আমদানিতে শর্ত শিথিল
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)