জাতিসংঘ প্রতিনিধিদলের সমর্থন জুলাই-আগস্টে হওয়া অপরাধের বিচারে
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
জুলাই আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে জাতিসংঘের প্রতিনিধিদল।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন ও মানবাধিকার সমন্বয়ক হুমা খান গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সৌজন্য সাক্ষাতে এই সমর্থন ব্যক্ত করেছেন বলে অনলাইন পোস্টে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সৌজন্য সাক্ষাতের সময় ট্রাইব্যুনালের অপর প্রসিকিউটরা উপস্থিত ছিলেন।
জাতিসংঘের প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ পরবর্তী ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে? কোনো সমস্যা আমাদের আছে কিনা? তাদের পক্ষ থেকে কোনো সাহায্য-সহযোগিতা বা সমন্বয় দরকার কিনা? এইসব বিষয় তারা জানতে চেয়েছেন। এছাড়া বিচার প্রক্রিয়া স্বচ্ছ-নিরপেক্ষ করার ব্যপারে আমরা কি ধরনের পদক্ষেপ নিয়েছি, কি কি কাজ করছি সেই ব্যপারে কোনো সহযোগিতার দরকার আছে কিনা? এসব বিষয় নিয়ে খোলামেলা তাদের সাথে আলোচনা হয়েছে। আলোচনা শেষে তাদের কাছে আমরা অনুরোধ করেছি আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে প্রশিক্ষিত করতে সহযোগিতা দেওয়ার জন্য। তারা যদি এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য আমরা তাদের প্রতি অনুরোধ জানিয়েছি। উনারা (জাতিসংঘ প্রতিনিধিরা) আমাদের অনুরোধে সাড়া দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)