জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষ নিল বাংলাদেশ
, ২৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাবি’ ১৩৯১ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে’ গত জুমুয়াবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। তবে এ প্রস্তাবে ভেটো দেয় দখলদার সন্ত্রাসী ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র। ফলে প্রস্তাবটি শেষ পর্যন্ত পাস হয়নি।
জাতিসংঘের মহাসচিব গুতেরেস সংস্থাটির ধারা-৯৯ এর ক্ষমতাবলে এই প্রস্তাব উত্থাপন এবং এ নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদ বাধ্য হয়। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে।
উত্থাপিত এ যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিন ও গাজার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী উপপর্যবেক্ষক ও দূত মাজেদ বামইয়া মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে ১০০টিরও বেশি দেশ সমর্থন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভেটো দেওয়ার বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেছে, যুক্তরাষ্ট্র টেকসই শান্তির সমর্থক যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন- দুই দেশই শান্তি ও নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে। তবে আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিকে সমর্থন করি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)