জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে করা চুক্তি স্থগিত করল ইরান
, ২২ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে হওয়া সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
তিনি স্পষ্ট করে বলেন, এই পদক্ষেপটি সাময়িক। এর মানে হলো, সহযোগিতা পুরোপুরি বন্ধ করা হয়নি, বরং কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। আরাগচি আরও বলেন, ইরান তার অধিকার ও জাতীয় স্বার্থের পক্ষে সহায়ক কোনো প্রস্তাব পেলে তেহরান আবারও চুক্তিতে ফিরতে প্রস্তুত।
গত জুনে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বোমা হামলার শিকার হওয়ার পর, ইরান সেপ্টেম্বরে জাতিসংঘের সঙ্গে এই চুক্তিতে সম্মত হয়। চুক্তির শর্ত অনুযায়ী, তেহরান আইএইএকে তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়।
জানা যায়, এই চুক্তির পরে যখন ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি সহ ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলো তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের চেষ্টা করে, তখন চুক্তিটি তার গুরুত্ব হারায়।
এই প্রসঙ্গে আরাগচি আরও মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে তেহরান ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না।
প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলো দীর্ঘকাল ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। তবে তেহরান সবসময়ই এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।
ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এবং ১৯৬৮ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)