জাতিসংঘের ত্রাণের গুদাম খালি; ভয়াবহ ক্ষুধা ও মৃত্যুর আশঙ্কায় দিন গুনছে গাজার মানুষ
- ওষুধ সংকট ও চিকিৎসা বঞ্চিত গাজাবাসী
, ০৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী ইসরায়েল গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা বা ‘আনরোয়া’র কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক মাস পর ফিলিস্তিনিদের বিশেষ করে নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও মানসিক রোগের উপর এই নিষেধাজ্ঞার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।
গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার লক্ষ্যে এবং ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দখলদার সন্ত্রাসী ইসরায়েল সরকার অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা বা আনরোয়া-এর ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে।
ওষুধ সংকট চরমে:
“হানান আবু সাঈদ” নামে একজন ফিলিস্তিনি মহিলা, গাজার মধ্যাঞ্চলের নুসিরাত শিবিরে অবস্থিত আনরোয়ার মেডিকেল সেন্টার থেকে উচ্চরক্তচাপের ওষুধ না পাওয়ার কথা উল্লেখ করে বর্তমান এই পরিস্থিতি তার এবং তার সন্তানদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা বর্ণনা করেছেন।
হৃদরোগে ভুগছেন এমন আরেক ফিলিস্তিনি মহিলা হুদা আল-হাত্তাব, আনরোয়া মেডিকেল সেন্টারে যাওয়ার পর তার ডায়াবেটিস আক্রান্ত ছেলের জন্য প্রয়োজনীয় ইনসুলিন খুঁজে পাননি। তিনি এখন তার ছেলের অবস্থা নিয়ে খুবই চিন্তিত।
এই ফিলিস্তিনি মা বললেন, আমরা জানতে পেরেছি যে সমস্ত আনরোয়া কেন্দ্র বন্ধ। আমরা এখানে আমাদের প্রেসক্রিপশন নিতে এসেও ওষুধটি পাইনি। এইভাবে জালিম ইসরায়েল আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
আমাদের উপর যে বিপর্যয় নেমে এসেছিল তা কি যথেষ্ট নয়? আমার ছেলে ইনসুলিন এবং ডায়াবেটিসের ওষুধ খায়, অথচ আমি তার জন্য ইনসুলিন খুঁজে পাচ্ছি না, যদি সে ইনসুলিন না পায় তবে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা দরকার হবে। আমার ভাগ্যও একই রকম, কারণ আমি নিজেও হৃদরোগে ভুগছি।
খাদ্য সংকট ও দুর্ভিক্ষের সম্ভাবনা:
এদিকে, গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহে জালিম ইসরায়েলের বাধার কারণে গমের আটা এবং অন্যান্য খাদ্য সামগ্রির সরবরাহ না থাকায় আনরোয়ার-এর গুদামগুলো খালি হয়ে গেছে যা কিনা এই উপত্যকায় ক্ষুধা ও দুর্ভিক্ষের ব্যাপক আশঙ্কা তৈরি করেছে।
আনরোয়া-এর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নিষেধাজ্ঞা কোনও নতুন বিষয় নয় এবং ফিলিস্তিনি শরণার্থীদের সমস্যা দূর করার জন্য এ সংস্থার ত্রাণ কার্যক্রম ব্যবহার করা দখলদার ইসরায়েলের দীর্ঘদিনের অভ্যাস। কিন্তু যখন গাজার মানুষের জন্য ব্যাপক ত্রাণের প্রয়োজন ঠিক তখন নিষেধাজ্ঞা দিয়ে দখলদার ইসরায়েল চরম অমানবিকতার পরিচয় দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












