জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা ও নৌ-অবরোধের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। দেশটির নিয়মিত সেনাবাহিনী আইআরজিসি পৃথক অভিযানে জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন কৌশলগত ঘাঁটিগুলোতে এই আঘাত হানে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের সামরিক অভিযান ‘সায়েকেহ’র অষ্টম ধাপ শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের দাবি, তাদের বিস্ফোরক ড্রোনগুলো ওই ঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৮ ফাইটার জেট এবং বিশাল ইকুইপমেন্ট হ্যাঙ্গারগুলোকে (যুদ্ধবিমান রাখার স্থান) লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হেনেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আজরাক ঘাঁটিতে হামলা চালায় তেহরান।
এদিকে আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েতের মিনা আবদুল্লাহতে অবস্থিত ‘পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান লজিস্টিক ও সাপোর্ট সেন্টারে সফল হামলা চালিয়েছে।
আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ‘নাসর ২’ অভিযানের চতুর্থ তরঙ্গের সময় এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন লজিস্টিক কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)