জর্ডানে পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থীদের পুনরুত্থান
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ রবি , ১৩৯২ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে সৃষ্ট ক্ষোভের জেরে জর্ডানের মধ্যপন্থী ইসলামী বিরোধী দল নির্বাচনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত বুধবার (১১ সেপ্টেম্বর) প্রাথমিক সরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিস্ট অ্যাকশন ফ্রন্ট (আইএএফ) নতুন নির্বাচনি আইনের সুবিধা পেয়েছে। এই আইনে ১৩৮ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও উপজাতীয় ও সরকারপন্থি গোষ্ঠীগুলোর প্রভাব এখনও প্রাধান্য বিস্তার করছে।
রয়টার্সের পাওয়া প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী এবং স্বাধীন ও সরকারি সূত্রের নিশ্চিতকৃত তথ্য অনুসারে, আইএএফ সংশোধিত নির্বাচনি আইনের অধীনে এক-পঞ্চমাংশ আসন পেয়েছে।
আইএএফ প্রধান রয়টার্সকে বলেছে, জর্ডানের জনগণ আমাদের ভোট দিয়ে তাদের আস্থা প্রকাশ করেছে। এই নতুন পর্ব আমাদের জন্য দায়িত্ব বাড়াবে, যা আমাদের জাতি ও নাগরিকদের প্রতি আরও দায়িত্বশীল করবে।
এই নির্বাচন জর্ডানের রাজা আবদুল্লাহর নেতৃত্বে ধীরে চলা রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে গণতান্ত্রিকীকরণের একটি ছোট ধাপ হিসেবে দেখা হচ্ছে। রাজা দেশের সীমান্তে চলমান সংঘাত থেকে জর্ডানকে রক্ষা করতে এবং রাজনৈতিক সংস্কারের গতি বাড়াতে চান।
জর্ডানের সংবিধান অনুসারে বেশিরভাগ ক্ষমতা রাজা আবদুল্লাহর হাতে থাকে। তিনি সরকার নিয়োগ করেন এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। পার্লামেন্ট অনাস্থা ভোটের মাধ্যমে মন্ত্রিসভা পদত্যাগে বাধ্য করতে পারে।
ভোটের পদ্ধতি এখনও কম জনবসতিপূর্ণ উপজাতীয় ও প্রাদেশিক এলাকাগুলোকে প্রাধান্য দেয়, যেখানে অধিকাংশ জনগণ ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং ইসলামপন্থিদের শক্তিশালী ঘাঁটি।
গাজায় হামাসের প্রতি সমর্থনে ইসলামপন্থিরা জর্ডানে ব্যাপক বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে, যা তাদের জনপ্রিয়তা বাড়ানোর অন্যতম কারণ বলে বিরোধীরা দাবি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)