জর্ডানি করিডোর ব্যবহার করছে দখলদার ইসরায়েল : খবর প্রকাশ করায় সাংবাদিকের জেল
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৫ জুন, ২০২৪ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলকে ‘ল্যান্ড করিডোর’ দেয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জর্ডানের এক সাংবাদিককে এক বছরের কারাদ- দেয়া হয়েছে। জর্ডানের ওই ভূমি ব্যবহার করে দখলদার সন্ত্রাসী ইসরায়েল পণ্য পরিবহন করে আসছে।
ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করায় সাংবাদিক হিবা আবু তাহাকে জর্ডানের বিতর্কিত সাইবার ক্রাইম আইনের আওতায় সাজা দেয়া হয়।
তাহার ‘পার্টনার্স ইন জেনোসাইড... জর্ডানিয়ান ক্যাপিটাল ইনভলভড ইন জেনোসাইড ইন গাজা স্ট্রিপ’ শীর্ষ প্রতিবেদনটি লেবাননি মিডিয়া আউটলেট আনাশের-এ প্রকাশিত হয়।
এতে বলা হয়, জর্ডানের কয়েকটি কোম্পানি এই ল্যান্ড করিডোর দিয়ে ইসরায়েলে পণ্যসম্ভার পরিবহন করছে।
ফেব্রুয়ারিতে জর্ডানের প্রধানমন্ত্রী তার দেশের মধ্য দিয়ে ইসরায়েলে কোনো ল্যান্ড রুট থাকার কথা অস্বীকার করেন। তিনি প্রতিবেদনটি ‘ভুয়া’ হিসেবে অভিহিত করেন। তিনি আরো বলেন, জর্ডানে যাওয়া ও আসার পরিবহন রুটগুলো গত ২৫ বছরে কোনো পরিবর্তন হয়নি। গত মে মাসে আবু তাহাকে গ্রেফতার করা হয়। জর্ডানি মিডিয়া কমিশন তার বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেফতার করা হয়। তার আইনজীবী বলেছেন, তিনি এই সাজার বিরুদ্ধে আপিল করবেন।
গত বছর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিতর্কিত সাইবার ক্রাইম আইনটি অনুমোদন করে। সাংবাদিক ও রাইটস গ্রুপগুলো দাবি করছে, এটি স্বাধীনভাবে কথা বলার ওপর হামলা।
আইনটি পাস হওয়ার পর সাংবাদিক, লেখকদের সামাজিক মিডিয়ায় মতপ্রকাশের জন্যও দ-িত করা হচ্ছে।
গত ৭ অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর জর্ডান সাংবাদিক ও ভিন্নমতালম্বীদের ওপর দমন অভিযান চালাচ্ছে, বিশেষ করে মার্চে আম্মানে দখলদার ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর।
আবু তাহাকে ২০২৩ সালের আগস্টেও সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল। ওই সময় তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বিরুদ্ধে একটি অনলাইন পোস্ট প্রকাশ করেছিলেন। ওই সময় তাকে তিন মাসের কারাদ- এবং জরিমানা করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)