জবি কেন্দ্রীয় মসজিদ ‘তালাবদ্ধ’ বিষয়ে সংবাদ সম্মেলন
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় জগন্নাথ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বিষয়ে যে তথ্য প্রচারিত হয়েছে তা সম্পর্কে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিশ^বিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।
সংবাদ সম্মেলনের শুরুতে উপাচার্য দাবি করেন, সম্প্রতি কেন্দ্রীয় মসজিদ বন্ধ রাখা সংক্রান্ত যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, এ ধরনের কোনো নির্দেশনা বিশ^বিদ্যালয় প্রশাসন থেকে প্রদান করা হয়নি। প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মসজিদের পবিত্রতা রক্ষা কিংবা সাশ্রয়ী ব্যবস্থাপনার কথা উল্লেখ করে মসজিদ তালাবদ্ধ করা, কিংবা নির্দিষ্ট সময়- যেমন সাড়ে বারোটা পর্যন্ত সীমাবদ্ধ রাখার যে বিষয়গুলো প্রচারিত হয়েছে, সেগুলোর সাথেও বিশ^বিদ্যালয় প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি সবার কাছে পরিষ্কার করার জন্য আমি জোর দিয়ে বলতে চাই- এ ধরনের কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। যদি কেউ অতি উৎসাহী হয়ে এমন কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তবে তা সম্পূর্ণরূপে প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে করা হয়েছে।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপাচার্য। এ সময় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ছালাহ্ উদ্দিন জানান, মসজিদে নোটিশ টানানো, তালাবদ্ধ করা বা সময় নির্ধারণের বিষয়ে বিশ^বিদ্যালয় প্রশাসন কিংবা মসজিদ কমিটির আহ্বায়কের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তির দায়ে হিন্দু যুবক গ্রেপ্তার
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, খরচ বেড়েছে পণ্য পরিবহনে
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সু্প্রীম কোর্টে বিক্ষোভ
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না’
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির প্রথম দিনে ২৫ হাজার অনুপস্থিত
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে আরেকটি জাহাজ
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী সেনাদের আত্মহত্যার তথ্য কতটুকু প্রকাশ করা হয়
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে হাঁসফাঁস, কষ্টে শ্রমজীবী মানুষ
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চাপে দেশের অর্থনীতি
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)