জনসমক্ষে এলজিবিটিকিউদের অনুষ্ঠান নিষিদ্ধ, সাংবিধানিক সংশোধনী পাস করলো হাঙ্গেরি
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৩ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জনসমক্ষে এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর অনুষ্ঠান নিষিদ্ধে সাংবিধানিক সংশোধনী পাস করলো হাঙ্গেরি। আইনি বিশেষজ্ঞ ও সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত জনপ্রিয়তাবাদী সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের আরেকটি নিদর্শন।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরির পার্লামেন্ট গত সোমবার এক সাংবিধানিক সংশোধনী পাশ করেছে, যার মাধ্যমে সরকার এলজিবিটিকিউ সম্প্রদায়ের জনসমক্ষে অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এই সংশোধনীটি পাশের জন্য দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন ছিলো, ১৪০টি ভোট পক্ষে ও ২১টি ভোট বিপক্ষে যায়।
এটি প্রস্তাব করেছিলো, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতৃত্বাধীন শাসক দল ফিদেজ-কেডিএনপি জোট।
সংশোধনীতে বলা হয়েছে, শিশুদের নৈতিক, শারীরিক ও আত্মিক বিকাশের অধিকার জীবনের অধিকারের পর যে কোনো অধিকারের চেয়ে অগ্রাধিকার পাবে, যার মধ্যে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারও অন্তর্ভুক্ত। হাঙ্গেরির বিতর্কিত শিশু সুরক্ষা আইন অনুযায়ী, ১৮ বছরের নিচের কিশোর-কিশোরীদের সামনে সমকামিতার উপস্থাপন বা প্রচার নিষিদ্ধ।
ওই আইন অনুযায়ী, নিষিদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে কর্তৃপক্ষ ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করতে পারবে। অপরাধ প্রমাণিত হলে, ২ লাখ হাঙ্গেরিয়ান ফোরিন্ট (প্রায় ৫৪৬ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে হাঙ্গেরির সরকার এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এবং দেশের শিশু সুরক্ষা আইন মেনে চলার প্রতি জোর দিচ্ছে। সরকারের দাবি, শিশুদের ‘জেন্ডার উন্মাদনা’ থেকে রক্ষা করতে হবে। সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)