পুলিশ হাসপাতালের আধুনিকীকরণ:
জনবলের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবায় গুণগত মান বাড়াতে দেশের ১৩ জেলায় পুলিশ হাসপাতালের আধুনিকীকরণ করার উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ পুলিশ ও গণপূর্ত অধিদপ্তর। তবে, প্রকল্পটি বাস্তবায়নে কোনো নিয়মনীতি মানা হয়নি। জনবলের অভাবে হাসপাতালগুলোর কোটি কোটি টাকার যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। সমীক্ষা ছাড়া বাস্তবায়ন করা প্রকল্পটিতে নানা ধরনের অনিয়ম ও অবহেলার চিত্র উঠে এসেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকল্পের সমাপ্তি প্রতিবেদনে (পিসিআর)।
সংশ্লিষ্টরা জানান, ‘বিদ্যমান পুলিশ হাসপাতালসমূহের আধুনিকীকরণ’ প্রকল্পটি মোট ২৯২ কোটি সাত লাখ টাকায় বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়ন করা হয়। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে না পারায় ব্যয় বাড়ানোর পাশাপাশি প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়। প্রকল্পটির মোট মেয়াদে প্রকৃত ব্যয় হয়েছে ২৬৫ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে ২৬ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হয়নি। প্রকল্পটি বাস্তবায়নে মোট ৩৬ মাস অতিরিক্ত সময় লেগেছে অর্থাৎ টাইম ওভার রান হয়েছে ১০০ শতাংশ।
এ বিষয়ে ইউসিএসআই ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এনামুল হক বলেন, একই অবস্থায় দেশের আরও অনেক হাসপাতাল পড়ে আছে। অনেক হাসপাতাল প্রস্তুত হয়ে আছে, কিন্তু হস্তান্তর করতে পারছে না কর্তৃপক্ষ। কনস্ট্রাকশন করেছে একটা ডিপার্টমেন্ট, কিন্তু যারা রিসিভ করবে সেখানে লোক পাওয়া যাচ্ছে না। প্রজেক্ট ডকুমেন্টে কিন্তু শর্ত দেওয়া ছিল। একনেকের ডিপিপি বাস্তবায়নের পরিকল্পনায় শর্ত দেওয়া থাকে, প্রজেক্ট শেষ হলে চলবে কীভাবে। আমি অবাক যে, পরিকল্পনা ছাড়াই কি তারা প্রকল্প পাস করেছে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)