ছাহিবে কা’বা কাওসাইনে আও আদনা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযীমুশ শান মি’রাজ শরীফ উনার বর্ণনা মুবারক (১০)
ছাহিবে কা’বা ক্বাওসাইনে আও আদনা:
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনাকে অবশ্যই অবশ্যই দেখেছেন; যা কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস শরীফ উনাদের দ্বারা প্রমাণিত। কুরআন শরীফ উনার মধ্যে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
ثُمَّ دَنَا فَتَدَلَّى - فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى
অর্থ: “অতঃপর তিনি নিকটবর্তী হলেন এবং আরো ঝুঁকে গেলেন। ব্যবধান ছিল দু’ধনুক বা তার চেয়েও কম। ” (পবিত্র সূরা নজম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮, ৯)
উপরোক্ত আয়াত শরীফ উনার তাফসীরে হযরত ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত শারিক ইবনে আব্দুল্লাহ ইবনে আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন যে, “মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ রব্বুল ইজ্জত উনার নিকটবর্তী হলেন এবং আরো ঝুঁকে গেলেন। মহান আল্লাহ পাক উনার ও সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ব্যবধান ছিলো দু’ধনুক বরং তার চেয়েও কম। ” (তাফসীরে মাযহারী: ৯ম খ-, ১০৫ পৃষ্ঠা)
পবিত্র সূরা নজম শরীফ উনার ১৭ নম্বর আয়াত শরীফ উনার মধ্যে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى
অর্থ: “উনার দৃষ্টি মুবারক ভ্রষ্ট হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি। ”
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার মুবারক দীদার বা দর্শন মুবারক লাভে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দৃষ্টি মুবারক ভ্রম ঘটেনি, ডানদিকেও না বাম দিকেও না। আর মহান আল্লাহ পাক উনার দর্শন মুবারক-এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিন্দুমাত্র ব্যতিক্রমও হয়নি বরং তিনি হাক্বীক্বীভাবে মহান আল্লাহ পাক উনার দীদার মুবারক গ্রহণ করেছেন। (তাফসীরে মাযহারী: ৯ম খ-, ১১৩ পৃষ্ঠা)
এ প্রসঙ্গে হাদীছ শরীফ উনার ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت ابن عباس رضى الله تعالى عنهما قال قال حضرت رسول الله صلى الله عليه وسلم رايت ربى عز وجل فى احسن صورة
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আমি আমার মহান রব উনাকে উত্তম ছূরত মুবারকে দেখেছি। ” (মুসতাদরিকে হাকিম)
কাজেই খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনাকে হাক্বীক্বীভাবে উত্তম ছূরত মুবারকে দেখেছেন; যা পবিত্র কুরআন শরীফ, হাদীছ শরীফ, তাফসীর গ্রন্থ এবং আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের বিশুদ্ধ আক্বীদাভুক্ত কিতাবসমূহে এ বিষয়ে বিশুদ্ধ দলীলভিত্তিক আলোচনা রয়েছে।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনাকে অবশ্যই দেখেছেন। তবে মি’রাজ শরীফ-এ কি রকম বা কোন ছূরত মুবারকে তিনি দেখেছেন তা বর্ণনা করেননি।
-আল্লামা সাইয়্যিদ আহমদ শাবীব।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।