ছাহিবে কা’বা কাওসাইনে আও আদনা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযীমুশ শান মি’রাজ শরীফ উনার বর্ণনা মুবারক (৯)
বরকতময় কিছু কথোপকথন মুবারক:
মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার দরবার শরীফ-এ তাশরীফ আনলেন; তখন মহান আল্লাহ পাক তিনি বললেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন?” তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন-
التحيات لله والصلوات والطيبات.
“আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াছ ছলাওয়াতু ওয়াত্ব ত্বয়্যিবাত”
অর্থ: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, মহান আল্লাহ পাক আপনার জন্য আমার মৌখিক, শারীরিক, আর্থিক বা জবানী, জিসমানী ও মালী সর্বপ্রকার ইবাদত-বন্দেগী ও প্রশংসা হাদিয়াস্বরূপ পেশ করছি। ”
জাওয়াবে মহান আল্লাহ পাক তিনি সালাম দিয়ে বললেন-
السلام عليك ايها النبى ورحمة الله وبركاته.
“আস সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ”
অর্থাৎ “হে আমার প্রিয় হাবীব! আপনার উপর সালাম, রহমত ও বরকত। ”
উক্ত সালামের জাওয়াবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন-
السلام علينا وعلى عباد الله الصالحين.
“আস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিছ ছলিহীন”
অর্থাৎ “হে বারে ইলাহী! আপনার সালাম আমাদের উপর এবং সমস্ত ছলিহীন (নেককার) বান্দাদের উপরও সালাম। ” অর্থাৎ এখানে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার উম্মতদের বাদ দেননি। সমস্ত উম্মতকে মহান আল্লাহ পাক উনার সালাম; রহমত, বরকত ও নিছবতে সংযুক্ত করে নিলেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমস্ত উম্মত তথা একলক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুইলক্ষ চব্বিশ হাজার নবী-রসূল আলাইহিমুস সালাম, সমস্ত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, সমস্ত ওলীআল্লাহ, গাউছ, কুতুব, আবিদ, আবদাল, নকীব, নুকাবা রহমতুল্লাহি আলাইহিম তথা মহান আল্লাহ পাক উনার সমস্ত নেককার বান্দা উনাদের উপরও সালাম। সুবহানাল্লাহ!
যখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি ও আরশের মুকাররাবীন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা মহান আল্লাহ পাক উনার সঙ্গে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিগূঢ় মুবারক দীদার-এ মহান আল্লাহ পাক উনার দর্শন, সালাম বিনিময়, মুবারক কথোপকথন শুনে বলে উঠলেন-
اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله
“আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রসূলুহু”
অর্থাৎ “আমি তথা আমরা প্রত্যেকেই সাক্ষ্য দিচ্ছি, মহান আল্লাহ পাক তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার প্রিয়তম হাবীব ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ”
-আল্লামা সাইয়্যিদ আহমদ শাবীব।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।