ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩৫১তম পর্ব)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاء
হে ঈমানদাররা! তোমরা আমার যারা শত্রু তোমাদের যারা শত্রু এদেরকে কখনও বন্ধু হিসাবে গ্রহণ করো না। বিষয়গুলো অনেক ফিকির করতে হবে। এখন মুসলমানদের স্বকীয়তা আভিজাত্যতা শরাফাত বজায় রাখতে হবে। এখানে কারো সাথে ট্যাক দেয়া চলবে না। আমাদের কোন ট্যাক দেয়ার প্রয়োজন নাই। আমাদের কুদরতী ফায়সালা মহান আল্লাহ পাক তিনি করবেন।
وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللَّهِ رِزْقُهَا
যমীনে যত প্রাণী সকলের রিযিকের জিম্মাদার যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি। রিযিক অর্থ কি? এখন মানুষ মনে করে রিযিক অর্থ খাওয়া পড়া। না, খাওয়া পড়া না। ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনাকে জিজ্ঞাস করা হয়েছিল যে রিযিক অর্থ কি? তিনি বললেন, রিযিকের অর্থ মানুষতো বুঝে না। রিযিকের অর্থ হচ্ছে একটা লোকের যা প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কি কবর, হাশর-নশর, মীযান-পুলছিরাত, জান্নাত মুবারক পর্যন্ত তার রিযিকের অন্তুর্ভূক্ত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে মুসলমানদের কেন কাফিরদের ট্যাক দিতে হবে। তাদের পিছনে কেন যাইতে হবে। মুসলমানরাতো নিজেরাই প্রতিষ্ঠিত। যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কুদরতী ফায়সালা মুবারক করবেন। এখন এই কাফিরগুলি মরতেছে নানান জায়গায়। অমুক দেশে নানান সমস্যা ব্যবসা বানিজ্য। কোন প্রয়োজন নেই কাফিরের অমনি চলবে। কুদরতী ফায়সালা হবে। আক্বীদা বিশুদ্ধ রাখো, হয়ে যাবে। এটা বিশ্বাস করতে হবে। এখন এই বিশ্বাস না থাকার করণে ইচ্ছায় অনিচ্ছায় তারা কাফিরদের কাছে যায় কাফিরেরা তাদের দিয়ে কুফরী করায়। নাউযুবিল্লাহ!
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।