ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩২৯)
هُوَ الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিতো ফয়সালা মুবারক করে দিয়েছেন। আমি অনেকবার এ পবিত্র আয়াত শরীফ বলেছি। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন,
هُوَ الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ
সেই মহাসম্মানিত ও মহাপবিত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি কিতাব মুবারক নাযিল করেছেন।
مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ
এর মধ্যে স্পষ্ট আদেশ মুবারক, হুকুম-আহকাম রয়েছেন এবং আরেক প্রকার রয়েছেন যেটা হচ্ছে, পবিত্র আয়াতে মুশাবাহা। ব্যাখ্যা সাপেক্ষ। আর পবিত্র আয়াতে মুহকামাহ হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মূল বিষয়। যেমন নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি করতে হবে। আদেশ-নিষেধগুলি সরাসরি বলা হয়েছে। আরেকটা হচ্ছে, আয়াতে মুশাবাহা যেটা ব্যাখ্যা সাপেক্ষ। আর আরেকটা প্রথম রয়েছে হুরূফে মুকাত্বায়াত সেটা আলাদা। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন আসলে এই যে ফিতনার যে মূল বিষয়টা যারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত শান মুবারকে চূ- চেরা কিল ও কাল করে বা অন্য বিষয়গুলি নিয়ে চূ-চেরা করে তারা কারা? সেটাই তিনি বলে দিচ্ছেন,
فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ
যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, কুফরী-শিরকী রয়েছে
زَيْغٌ
শব্দের অর্থ বক্রতা, কুফরী-শিরকী, গোমরাহী, বেদ্বীনী-বদদ্বীনী, কাফির মুশরিকদের গোলামী, শয়তানের অনুসারী যারা তাদের অন্তরে কিছু বক্রতা রয়েছে, কুফরী রয়েছে যার জন্য তারাই এই পবিত্র আয়াতে মুশাবাহাগুলির তারা অনুসরণ করার চেষ্টা করে। নাউযুবিল্লাহ!
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।