ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩২১তম পর্ব)
এই তারিখটা আহলে বাইতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম উনাদের ইমাম ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার সম্মানিত বিলাদত শরীফ এই তারিখে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেদিক থেকে এই তারিখটা সম্মানিত ও ফযীলত প্রাপ্ত। এই বিষয়গুলো পবিত্র হুরমত মুবারক উনার অন্তর্ভূক্ত এটা মানুষ জানে না। এ সমস্ত বিষয় পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ। যেহেতু এই তারিখটা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সম্পৃক্ত ও সংযুক্ত। কাজেই এই তারিখটা কিন্তু হুরমত মুবারক উনার অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কাজেই বিষয়টা ফিকির করতে হবে। ফিকির করে সে অনুযায়ি আমল করতে হবে। আমরা যেটা প্রতিদিন বলে থাকি। প্রতিদিন পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল বাদ মাগরিব থেকে শুরু হয়, বা’দ ই’শা আমরা আলোচনা করি। সেখানে আমি প্রতিদিন বলে থাকি এ বিষয়গুলি উপলদ্ধি করতে হবে। কিভাবে উপলদ্ধি করবে? সে কোন দিন কোন কিছু উপলদ্ধি করতে পারবে না। অন্তরে গালিজ আছে গালিজটা দূর করতে হবে। গালিজটা দূর করতে হলে কি করতে হবে, কি বলতে হবে? গালিজ দূর করতে হলে অন্তর ইছলাহ করতে হবে। কিভাবে ইছলাহ করবে? একজন কামিল শাইখ উনার কাছে বাইয়াত গ্রহণ করবে, ছবক নিবে। পবিত্র বাইয়াত গ্রহণ করে ছবক নিয়ে যিকির-ফিকির করবে। যিকির-ফিকির করার মাধ্যম দিয়ে সে পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার করবে। ছোহবত মুবারক ইখতিয়ার করার মাধ্যম দিয়ে সে পবিত্র ফয়েজ-তায়াজ্জুহ হাছিল করবে। নূর মুবারক, হিদায়েত মুবারক হাছিল করবে। যতটুকু বিষয় ফয়েজ হাছিল করবে ততটুকু তার অন্তর ইছলাহ হবে, আক্বীদাহ বিশুদ্ধ হবে হুসনে যন পয়দা হবে। তখন তার পক্ষে বিষয়গুলি উপলদ্ধি করা সহজ ও সম্ভব হবে। তখন তার পক্ষে হাক্বীক্বী যেটা ফালইয়াফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা সম্ভব হবে। মানুষ কখন খুশি প্রকাশ করে যখন সে হাক্বীক্বতে খুশি হয়। জোর করে খুশি মুবারক প্রকাশ যায় না।
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।