ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩০২)
সে হাক্বীক্বত মুবারক কিছু প্রকাশ করা হয়েছিল এবং এরচাইতে আরো বেশি হাক্বীক্বীত মুবারক রয়েছে মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কাছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে কতটুকু পবিত্র নিকটবর্তী মুবারক, কতটুকু পবিত্র নৈকট্য মুবারক, কতটুকু পবিত্র কুরবত মুবারক, কতটুকু পবিত্র মুহব্বত মুবারক আর কতটুকু পবিত্র নিছবত মুবারক। তাহলে মানুষ উনাদের মহাসম্মানিত শান মুবারকে কি বুঝবে, কি বলবে, কি উপলদ্ধি করবে? আসলে উনাদের মহাসম্মানিত শান মুবারক সম্পর্কে মানুষের বিন্দু থেকে বিন্দুতম কোন ইলম নেই। নাউযুবিল্লাহ! সেই মহাসম্মানিত আয়াত শরীফ আবার বলতে হবে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
قَالَ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ
সমস্ত পবিত্র ইলম মুবারকের মালিক যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
إِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনাকে সমস্ত কিছু হাদিয়া মুবারক করেছেন আর মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সমস্ত কিছু বন্টন মুবারক করেন। এরপর তিনি বলেন,
وَأُبَلِّغُكُم مَّا أُرْسِلْتُ بِهِ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিলেন আপনি বলে দিন, আমিতো পৌঁছাবো যা আমাকে পৌঁছানোর কথা বলা হয়েছে। যেহেতু পৌঁছাতে হবে। তবে,
وَلَكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ
আমি দেখতে পাচ্ছি গন্ডমূর্খ তোমরা। নাউযুবিল্লাহ! আর সেটাই দেখা যাচ্ছে, মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পবিত্র শান-মান, পবিত্র ফাযায়িল-ফযীলত মুবারক একটা কল্পনাতীত বিষয়। যেহেতু মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উনাদের মহাসম্মানিত নিছবত মুবারক, মহাসম্মানিত কুরবত মুবারক। উনার ফিকিরে উনারা ২৪ ঘন্টা অবস্থান মুবারক করতেন। এটা একটা কল্পনাতীত বিষয়।
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।