ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩০১)
অর্থাৎ মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের যে শান মুবারক, এমন সম্মানিত নৈকট্য মুবারক, এমন সম্মানিত নিছবত মুবারক, সম্মানিত কুরবত মুবারক দায়িমী ২৪ ঘন্টা। এর মধ্যে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম বা অন্যকোন যেই হোক না কেন, কারো কোন প্রবেশ করার সুযোগ নেই। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! তাহলে উনাদের সম্মানিত শান-মান কতটুকু, ফযীলত মুবারক মানুষ কি ব্যাখ্যা করবে? উনাদের সম্পর্কে মানুষ কি জানে ব্যাখ্যা? মানুষ জানে না। কখনই মানুষ জানে না। উনাদের সম্মানিত নিছবত মুবারক, সম্মানিত কুরবত মুবারক, সম্মানিত মুহব্বত মুবারক কত গভীর এটা কল্পনাতীত একটা বিষয়। সেটাই বলা হচ্ছে, যেটা বলেছিলাম একটা মাক্বাম জাহির হয়েছে।
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
এর অর্থ মুবারক হচ্ছে, যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মানুষের প্রাণরগ থেকেও বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এর হাক্বীক্বত মুবারক কি? ইহসানের যে দরজা বলা হয়। মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছে জিবরীলে ইরশাদ মুবারক হয়েছে-
أَخْبِرْنِى عَنِ الإِحْسَانِ
হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আর্জি পেশ করলেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাকে ইহসানের দরজা সম্পর্কে সংবাদ দান করুন।
أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ
মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এমনভাবে ইবাদত-বন্দেগী করবে যেন তোমরা যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে দেখতে পাচ্ছ।
فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ.
যদি দেখতে না পারো তাহলে ধারণা করো যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি তোমাকে দেখতেছেন। ইহসানের দু’টা দরজা। কিন্তু প্রথমটার মধ্যে আরো অনেক হাক্বীক্বত মুবারক রয়ে গেছে। সে হাক্বীক্বত মুবারক কিছু প্রকাশ করা হয়েছিল এবং এর চাইতে আরো বেশি হাক্বীক্বত মুবারক রয়েছে।
সংকলনে: সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।