পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনকারীরা কখনও দরিদ্র হবে না
হযরত ইমাম ফখরুদ্দীন রাযী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
“যে ব্যক্তি খুশির সাথে পবিত্র ঈদে মীলাদে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উদযাপন করে রৌপ্যের অথবা স্বর্ণের দিরহামসমূহের উপর ফুঁক দেয়, অতঃপর তা অন্য জাতীয় মুদ্রার সাথে মিশায় তাহলে তাতে অবশ্যই বরকত হবে এবং এর পাঠক কখনই ফকীর হবে না। আর উক্ত পাঠকের হাত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বরকতে কখনো খালি হবে না। ” সুবহানাল্লাহ! (আন নি’য়ামাতুল কুবরা)
খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার বিশেষ দয়া, দান, ইহসান, ফযল ও করম হলেন আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। তিনি হলেন রহমত, বরকত. সাকীনার উসিলা, অন্তরের ব্যাধিসমূহের আরোগ্যদানকারী, মু’মিনদের জন্য হিদায়াত। তিনি হলেন সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, সাক্ষীদাতা। মহান আল্লাহ পাক উনাকে হাদিয়াস্বরূপ দিলেন কায়িনাতবাসীকে, কায়িনাতবাসীর দায়িত্ব-কর্তব্য, ফরয-ওয়াজিব হলো, খুশি প্রকাশ করা, উনার তা’যীম-তাকরীম করা, সম্মান করা, গোলামী করা, আর এই খুশি প্রকাশ করাটা হলো কায়িনাতের সবকিছুর চেয়ে উত্তম, তিনি যেমন কায়িনাতের সবকিছুর চেয়ে উত্তম, সম্মানিত ও ফযীলতপ্রাপ্ত, উনার সাথে সম্পৃক্ত সব কিছুই কায়িনাতে সর্বাধিক প্রিয়, সম্মানিত, ফযীলতপ্রাপ্ত। উনার পবিত্র বিলাদতী শান মুবারক অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তা কায়িনাতের সবকিছুর চেয়ে ফযীলতপ্রাপ্ত ও সম্মানিত। যারা পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করবে তারা ইহকাল-পরকাল দুই জাহানে কামিয়াবী হাসিল করবে, মর্যাদা হাসিল করবে। যদি কেউ খুশির সহিত পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করে তাহলে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার উছিলায় সে কখনও ফকীর হবেনা, তার অভাব-অনটন হবেনা। সে সব সময় আর্থিক দিক থেকে স্বচ্ছল থাকবে। সুবহানাল্লাহ!
-আব্দুল্লাহ আনছারী।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।