ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩৪০তম পর্ব)
لُعِنُوا فِي الدُّنْيَا وَالآخِرَةِ
তাহলে কি হবে? ইহকাল পরকালে লা’নত বর্ষণ করা হবে। নাউযুবিল্লাহ!
وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
কঠিন শাস্তি তোমাদের জন্য রাখা হয়েছে। নাউযুবিল্লাহ!
ইবলিস সম্পর্কে বলা হয়েছে,
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ
ইবলিস তোর জন্য অনন্তকালের জন্য লা’নত। এদেরও প্রতি অনন্তকালের জন্য লা’নত।
لُعِنُوا فِي الدُّنْيَا وَالآخِرَةِ
ইহকাল পরকাল সর্বকালে তোমার জন্য লা’নত রয়ে গেলো। যারা এরপরে, তোমরা ইফক্বের ঘটনা ঘটিয়েছ, নানান চূ-চেরা কিল ও কাল করেছ ঠিক আছে মাফ করে দেয়া হলো। এরপরে ক্বিয়ামত পর্যন্ত যদি তোমরা চূ-চেরা কিল ও কাল করো, সাবধান করবে না। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন,
يَعِظُكُمُ اللَّهُ أَن تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا
সাবধান! তোমাদের নছীহত করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, ক্বিয়ামত পর্যন্ত কখনও যদি তোমরা এ সমস্ত বিষয় শুনো, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত শান মুবারকে তাহলে চূ-চেরা কিল ও কাল করো না আবাদুল আবাদ অনন্তকাল। ক্বিয়ামত, হাশর-নশর, মীযানে-পুলছিরাতে গিয়েও। আর সেখানে গিয়ে যদি করো? তাহলে কি হবে?
لُعِنُوا فِي الدُّنْيَا وَالآخِرَةِ
ইহকাল পরকাল সর্বকালে তোমাদের জন্য লা’নত এবং তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ! উনাদের পবিত্র শান-মান মুবারক তাহলে কতটুকু? কতটুকু ফযীলত বুযূর্গী সম্মান মুবারক। স্পষ্ট নিষেধ করে দেয়া হয়েছে। এরপরও তাহলে কি করে উম্মত যারা পবিত্র কুরআন শরীফ পড়লো, যারা পবিত্র কুরআন শরীফ উনার ব্যাখ্যা করলো, যারা তফসীর করলো, যারা মুফাসসীর দাবী করলো, মুহাদ্দিছ, মুফতী দাবি করলো, ফক্বীহ দাবি করলো তারপরও কি করে তারা উনাদের শান মুবারকে চূ-চেরা কিল ও কাল করতে পরলো। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! তাহলে এ পবিত্র আয়াত শরীফ বুঝতে পারেনি তারা। ফিকির করতে পারেনি, অনন্তকাল ধরে লা’নত। তাহলে ফায়সালা কি হবে, সেটা ফিকির করতে হবে।
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।