সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ছাহিবুল মি’রাজ, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মি’রাজ শরীফ- বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশ্লেষণে উপলব্ধির ব্যর্থ প্রয়াস সম্পর্কে কিছু কথা (২)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, রাত ১:৪২
ছাহিবুল মি’রাজ, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মি’রাজ শরীফ- বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশ্লেষণে উপলব্ধির ব্যর্থ প্রয়াস সম্পর্কে কিছু কথা (২)

পবিত্র মি’রাজ শরীফ অস্বীকার ও অবিশ্বাসকারী নাস্তিক, গুমরাহ ও কাফিররা পবিত্র মি’রাজ শরীফ উনার সত্যতা, পবিত্র দিদার এবং আনুষঙ্গিক মুবারক বিষয়গুলোতে অধুনা যে সব প্রশ্ন উত্থাপন করে, ১৪শ’ বছর আগে পবিত্র মক্কা শরীফের কাফির, মুশরিক, ইহুদী ও পৌত্তলিকরাও একই প্রকার প্রশ্ন উত্থাপন করেছে, কূট তর্কে লিপ্ত থেকেছে। তাদেরই অধস্তন সন্তান হলো পবিত্র মি’রাজ শরীফ অবিশ্বাসকারী বর্তমানকালের তথাকথিত প্রগতিবাদী গোষ্ঠী। এদের কথা ও বোধ-বিশ্বাসের প্রেক্ষিতে বলতে হয়, আপন প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আনুষ্ঠানিকভাবে পবিত্র দিদার দানের লক্ষ্যে মুবারক সন্নিধানে নেয়ার জন্য মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনার ক্ষমতা ও কুদরত কোনটিই ছিলো না এবং বর্তমানেও নেই। নাউযুবিল্লাহ!
মধ্যাকর্ষণ শক্তির বাধা এবং মহাকাশের বিভিন্ন প্রতিকূল অবস্থা ভেদ করে কিভাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মি’রাজ শরীফ সম্পাদিত হলো এবং অক্সিজেন ছাড়া তিনি কিভাবে মহাকাশে বেঁচে রইলেন, তা নিয়ে বাতিলপন্থীরা অত্যন্ত চিন্তাযুক্ত। মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনার কুদরত মুবারক, উনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মু’জিযা শরীফ, পবিত্র কালামুল্লাহ শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের অকাট্য দলীল প্রমাণের ভিত্তিতে বিশ্বাস না করে বিজ্ঞানের ফরমুলায় মনগড়াভাবে উলামায়ে সূ’, গুমরাহ গোষ্ঠী ও বাতিলপন্থীরা পবিত্র মি’রাজ শরীফ, সিনা মুবারক চাক উনাদের হাক্বীক্বত বুঝতে চায়। নাউযুবিল্লাহ!
পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আছে। সে শক্তি শূন্য মন্ডলের যে কোনো স্থূল বস্তুকে নিচের দিকে টেনে আনে। ফলে শারীরিকভাবে মহাকাশ ভ্রমণ সম্ভব নয় মর্মে কাফির মুশরিকরা যে যুক্তি প্রদর্শন করে, সে যুক্তি আজকের বিজ্ঞান প্রত্যাখ্যান করে। শূন্যে অবস্থিত যে কোনো স্থূল বস্তুকেই পৃথিবী একইভাবে আকর্ষণ করতে পারে না। পৃথিবীর কোনো বস্তু যখন “নিউট্রাল জোন”-এ পৌঁছে যায়, তখন সে বস্তুর পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা তেমন থাকে না। বিজ্ঞান বলে, কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে মোটামুটি সাড়ে ৭ মাইল বেগে উপরের দিকে ছুটে চলে, তবে সে বস্তু পৃথিবীতে আর ফিরে আসে না। পৃথিবী হতে কোনো বস্তু যতোই উর্ধ্বলোকে যেতে থাকে, ততোই তার ওজন কমতে থাকে। এজন্য উর্ধ্বপানে সে বস্তুর গতি ক্রমান্বয়ে সহজতর হতে থাকে। ঘন্টায় ২৫ হাজার মাইল এর বেশী গতিতে উর্ধ্বলোকে অগ্রসর হতে পারলে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্তিলাভ করা যায়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে “মুক্তি গতি”।
এসব কারণে আধুনিক বিজ্ঞান পবিত্র মি’রাজ শরীফ উনার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিতে চায়না। পবিত্র মি’রাজ শরীফ বিশ্বাসের ক্ষেত্রে আমরা এসব বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর আদৌ নির্ভর করিনা। জটিল ও সূক্ষ্ম বিষয় উপলব্ধির জন্য সব সময় ‘বিজ্ঞান’-‘বিজ্ঞান’ বলে যারা চেঁচামেচি করে, তাদের মনোরঞ্জনের জন্যই আলোচ্য উদাহরণগুলোর অবতারণা।
জড় জগতের গ্রহ উপগ্রহগুলোইতো মানুষ আবিষ্কার করতে পারেনি। পবিত্র মি’রাজ শরীফ উনার হাক্বীক্বত বুঝবে কী করে? তাহতাচ্ছারা থেকে পবিত্র আরশ মুয়াল্লাহ পর্যন্ত আলমে খালক্ব। পবিত্র আরশ থেকে পবিত্র আলমে আমর শুরু। উভয় জগতই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এক কাতরা নূর মুবারক দ্বারা সৃষ্টি। উভয় জগতেই উনার অবাধ বিচরণ। আরশ, কুরসী, লাওহ, কলম, জান্নাত, জাহান্নাম, এমনকি পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফসহ ইহকাল ও পরকালের সমুদয় বিষয় আকরামুল কারাম, রসূলুল মালিকিল আ’লাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীমাহীন ইলম উনার সামান্য অংশ মাত্র। সুবহানাল্লাহ!
ছাহিবুল ওহী, ছাহিবুল কাওছার, ছাহিবুল ওয়াসীলাহ, মাশুকে মাওলা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক উনার সঙ্গে আমার এমন নিগূঢ় নৈকট্য, যেখানে কোনো নবী-রসূল আলাইহিমুস সালাম, কোনো ফেরেশতা আলাইহিমুস সালাম অথবা অন্য কারো স্থান সংকুলান হয় না। ” সুবহানাল্লাহ! সৃষ্টিলগ্ন থেকেই তিনি দায়িমী ছোহবত ও পবিত্র দিদার মুবারকে মশগুল রয়েছেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে যে, তিনি অনুক্ষণ মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার কুদরত মুবারকের মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহ!
সার্বক্ষণিক নিগূঢ় নৈকট্য, ছোহবত, দিদার ও আলাপন উনাদের মুবারক বিষয়টি মহান আল্লাহ পাক তিনি পবিত্র মি’রাজ শরীফে উনার আনুষ্ঠানিকতার মাধ্যমে কুল কায়িনাতকে জানিয়ে দিলেন। জানিয়ে দিলেন পবিত্র মি’রাজ শরীফ, সিনা মুবারক চাক, দিদার, আলাপন কেবলই মাশুকে মাওলা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য শোভনীয় ও সহনীয়। অন্য কারো জন্যই নয়। জানিয়ে দিলেন, তিনি মহান আল্লাহ পাক উনার মা’শুক। তিনি মহান আল্লাহ পাক উনার ক্বায়িম মাক্বাম। জানিয়ে দিলেন মহান আল্লাহ পাক উনার পরেই উনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক অধিষ্ঠান। সুবহানাল্লাহ! (চলবে)

-আল্লামা মুহম্মদ সাদী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১০ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১০ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে