ছাত্রদলের সংগঠনের কমিটির স্বচ্ছতার বিষয়ে ‘জিরো টলারেন্স’
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার সংগঠনের কমিটির স্বচ্ছতার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন।
অতীতের মতো কোনো সিন্ডিকেট, লবিং বা তদবির এবার আর ধোপে টিকছে না। মাঠপর্যায়ের বাস্তব রিপোর্ট এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে যেকোনো মুহূর্তে বা চলতি আগস্ট মাসের প্রথমার্ধেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। ইতোমধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন।
রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দীন নাসিরের নেতৃত্বাধীন ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১ মার্চ।
বিএনপির সূত্র বলছে, নতুন নেতৃত্বে আসতে ছাত্রদলের সম্ভাব্য নেতারা এখন বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখলেও, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শীর্ষ নেতার কাছ থেকেই।
বিএনপির উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সূত্রের খবর, এই কাঠামোগত পরিবর্তন কেবল ছাত্রদলেই সীমাবদ্ধ থাকছে না। যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও ঢেলে সাজানোর মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে বিএনপি। গত ১৭ বছরের রক্তক্ষয়ী আন্দোলনে যারা সর্বস্ব হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মাসের পর মাস আয়নাঘর বা কারাগারে কাটিয়েছেন-অথচ বিগত দিনে সিন্ডিকেটের কারণে পদবঞ্চিত হয়েছেন, তাদের উপযুক্ত স্থানে বসানোর সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।