রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ছহিবু সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াজ শরীফ

মহাপবিত্র কুরআন শরীফ এবং মহাপবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে- পবিত্র হজ্জ এবং পবিত্র উমরাহ উনাদের ফাযায়িল-ফযীলত, হুকুম-আহকাম সম্পর্কে
এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, সকাল ৫:৪৭
ছহিবু সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওয়াজ শরীফ
২১ পর্ব:
আপনারা লক্ষ্য করুন, আমার বান্দারা কি অবস্থায় এসেছে, কি করতেছে। এখানে মহান আল্লাহ পাক তিনি সে বিষয়টা স্মরণ করিয়ে দেন হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনাদেরকে। উনারা সেটা বলেছিলেন, মহান আল্লাহ পাক তিনি যেটা মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক করেছেন-
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلآَئِكَةِ إِنِّيْ جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيْـفَةً
মহান আল্লাহ পাক তিনি এখানে বলেন, সাইয়্যিদুনা হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস সালাম উনাকে যে সৃষ্টি করবেন সে বিষয়টা বলেছিলেন। হে হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম! আমি যমীনে খলীফা পাঠাতে চাই? বিষয়টা তাদের জানালেন। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উনাদের পূর্ব অভিজ্ঞতায় জেনেছিলেন। আগে জান, বান, তানু জ্বীন সম্প্রদায় ছিলো। যারা মারামারি করেছে, কাটাকাটি করেছে, ফিতনা-ফাসাদ করেছে। সেই পরিপ্রেক্ষিতে উনারা বলেছিলেন যে, বারে ইলাহী!
قَالُوْاۤ اَتَجْعَلُ فِيْـهَا مَنْ يُّـفْسِدُ فِيْـهَا وَيَسْفِكُ الدِّمَآءَ
উনারা বললেন, আপনি কি এমন একটা ক্বওম পাঠাতে চান যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে, ফেতনা-ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে।
وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُـقَدِّسُ لَكَ
আল্লাহ পাক! আমরাতো আপনার সম্মানিত তাসবীহ পাঠ করে থাকি, প্রশংসা করে থাকি, ছানা-ছিফত মুবারক করে থাকি, পবিত্রতা মুবারক বর্ণনা করি। তাহলে আরেকটা ক্বওম কি প্রয়োজন থাকতে পারে বারে ইলাহী! হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনারা পূর্ব অভিজ্ঞতা অনুসারে বলেছিলেন, আগের যারা ক্বওম সৃষ্টি করা হয়েছিলো তারা নিজেরা মারামারি, কাটাকাটি করে ধ্বংস হয়ে গেছে, নাফরমানী করেছে, তারা রক্ত প্রবাহিত করেছে, তারা ফিতনা-ফাসাদ করেছে। মহান আল্লাহ পাক তিনি বললেন-
قَالَ إِنِّيْۤ أَعْلَمُ مَا لَا تَـعْلَمُوْنَ
হে হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম! আমি যা জানি আপনাদেরতো তা জানা নেই। হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনারা চুপ হয়ে গেলেন। মহান আল্লাহ পাক তিনি বিষয়টা জানিয়ে রাখলেন হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনাদেরকে, এক ক্বওম, এক সম্প্রদায়কে তিনি পাঠাবেন, সৃষ্টি করবেন। হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করা হলো। এই বিষয়টা হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনারা যেহেতু বলেছিলেন, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে। মহান আল্লাহ পাক তিনি সেটাই স্মরণ করে দিচ্ছেন।
يُـبَاهِيْ مَلآَئِكَتَهٗ
ফখর করে বলতেছেন, হে হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম!
اُنْظُرُوْا إَلٰى عِبَادِيْ أَتَـوْنِيْ
আমার যারা বান্দা-বান্দী তাদের দিকে লক্ষ্য করুন, উনারা কি অবস্থায় এসেছেন,
شُعْثًا
এটা বলা হচ্ছে চুলগুলি এলোমেলো,
غُبْـرًا
ধূলায় ধূসরিত
ضَاجِّيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ
উনারা কান্নাকাটি, রোনাজারি, আহাজারী করতেছেন। অনেক দূর দূরান্ত, দেশ-বিদেশ থেকে, অনেক প্রশস্ত এবং সরু পথ পার হয়ে উনারা এসেছেন। মহান আল্লাহ পাক তিনি সেটাই বললেন, আরাফার ময়দানে গুনাহখাতা যে ক্ষমা করা হবে বলা হয়েছে এই গুনাহখাতা ক্ষমা করার জন্য, ফরয হজ্জ আদায় করার জন্য বান্দা-বান্দীরা অনেক দূর- দূরান্ত থেকে অনেক কষ্ট স্বীকার করে তারা নিজেরা ধূলায় ধূসরিত হয়ে চূলগুলি এলোমেলো করে, রোনাজারি, কান্নাকাটি করতেছে আমার কাছে ক্ষমা লাভ করার জন্য। মহান আল্লাহ পাক তিনি বিষয়টা বলে দিলেন যে, যাদের সৃষ্টি করা হয়েছে, ইনসান, সাইয়্যিদুনা হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস সালাম উনার বংশধর উনারা শুধু মারামারি, কাটাকাটি, ফিতনা-ফাসাদই করবে না। বরং উনারা আমার কাছে ক্ষমা প্রার্থনাও করবেন। সেটাই দেখালেন এবং এজন্য বলে দিলেন-
أُشْهِدُكُمْ أَنِّيْ قَدْ غَفَرْتُ لَهُمْ
হে হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম! আপনারা সাক্ষী থাকুন, নিশ্চয়ই আমি, যারা উপস্থিত হয়েছেন উনাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ! তখন কিন্তু হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনারা বললেন-
فَـيَـقُوْلُ الْمَلَآئِكَةُ: يَا رَبِّ فُلَانٌ كَانَ يُـرَهَّقُ وَفُلَانٌ وَفُلَانَةُ
আয় আল্লাহ পাক! অমুক অমুক বান্দা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে সত্যিই কিন্তু তারাতো কঠিন, বড় বড় কবীরা গুনাহ করেছে। কঠিন বড় বড় গুনাহ করেছে বারে ইলাহী! তাদেরকে কি ক্ষমা করা হবে? মহান আল্লাহ পাক তিনি কিন্তু তাদের কথাকে গুরুত্ব দিলেন না। তিনি কি বললেন?
فَـيَـقُوْلُ عَزَّ وَجَلَّ : قَدْ غَفَرْتُ لَهُمْ
মহান আল্লাহ পাক তিনি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ! এখানে কোন কথা শোনা হবে না। অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। এটা বলে স্বয়ং নূরে মুজাসসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি বললেন?
فَمَا مِنْ يَّـوْمٍ أَكْثَـرُ عَتِيْـقًا مِّنَ النَّارِ مِنْ يَّـوْمِ عَرَفَةَ
যে আরাফার ময়দানে যত মানুষের গুনাহ খ¦াতাগুলো ক্ষমা করা হয়, যত বড় বড় গুনাহখতা ক্ষমা করা হয় সেটা অন্য কোন সময় এভাবে ক্ষমা করা হয় না। সুবহানাল্লাহ! এটা বলে আরাফার ময়দানের যে খুছূছিয়াত, বৈশিষ্ট্য, বুযূর্গী, সম্মান সে বিষয়টি স্পষ্ট করে দিলেন স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। কাজেই মহান আল্লাহ পাক তিনি বান্দাদেরকে নিয়ে এ বিষয়ে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের কাছে ফখর করে থাকেন। এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফে সেটাই বলা হলো এবং গুনাখতা সব ক্ষমা করে দেয়া হবে।
এরপর আরেকটা মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফে বলা হচ্ছে, সেই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফেও বান্দা-বান্দী, উম্মতদেরকেও যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ক্ষমা করার জন্য দোয়া মুবারক করেছেন, মহান আল্লাহ পাক তিনি দোয়া মুবারক কবুল করেছেন। (অসমাপ্ত)

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে