রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে-

ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে (১৪)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, রাত ১:৫৯
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে (১৪)

পাঁচটা ভিতের মধ্যে অন্যতম হচ্ছেন, পবিত্র হজ্জ এবং সংশ্লিষ্ট পবিত্র উমরা। যেটা মহান আল্লাহ পাক তিনি পবিত্র হজ্জ উনার আদেশ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيْلًا
“মানুষের জন্য পবিত্র হজ্জ ফরয করা হয়েছে, যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার রেজামন্দি, সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য। যাদের সামর্থ রয়েছে পথ এবং পাথেয় এর। অর্থাৎ পবিত্র ঈমান উনার নিরাপত্তা ও প্রাণের নিরাপত্তাসহ বাহন, পথের খরচ, সাংসারিক খরচ অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদী যাদের রয়েছে।
وَمَنْ كَفَرَ فَإِنَّ اللهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِيْنَ.
আর যে এ বিষয় অস্বীকার করবে সে যেন যেনে রাখে যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সমস্ত কায়িনাত থেকে বেনিয়াজ। তিনি কারো মুহতাজ নন। ” সুবহানাল্লাহ!
কাজেই যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার রেজামন্দি, সন্তুষ্টি এবং যিনি উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেজান্দি, সন্তুষ্টি হাছিলের জন্যে পবিত্র হজ্জ সম্পাদন করতে হবে। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِـيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُوْجِبُ الْـحَجَّ؟ قَالَ
“হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কোন জিনিস পবিত্র হজ্জ উনাকে ওয়াজিব করে? সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
اَلزَّادُ وَالرَّاحِلَةُ
পাথেয় এবং বাহন। অর্থাৎ পবিত্র ঈমান উনার নিরাপত্তা ও প্রাণের নিরাপত্তাসহ পথের খরচ এবং বাহন যদি থাকে তাহলে পবিত্র হজ্জ ফরয হয়। ”
আরো পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ سَأَلَ رَجُلٌ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا السَّبِيْلُ؟ قَالَ اَلزَّادُ وَالرَّاحِلَةُ
“হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আরেকজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! اَلسَّبِيْلُ শব্দের অর্থ কি? তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, পাথেয় এবং বাহন।
এখানে আমভাবে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে, কারো যদি স্বচ্ছলতা থাকে- টাকা-পয়সা, যাতায়াতের খরচ, সংসারের খরচ সব থাকে এবং বাহন অর্থাৎ সে পবিত্র হজ্জ করতে যাবে ফিরে আসবে এর সমস্ত খরচ তার থাকে, আমভাবে বলা হয়েছে তার জন্য পবিত্র হজ্জ করা ফরয করা হয়েছে। কিন্তু এর আরো যে শর্ত শারায়িত রয়েছে যেগুলো অন্য পবিত্র আয়াত শরীফে উল্লেখ করা হয়েছে।
এখন হজ্জ যদি কারো ফরয হয় তাহলে তাকে আদায় করতে হবে।
অন্য পবিত্র হাদীছ শরীফে বলা হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا صَرُوْرَةَ فِى الْإِسْلَامِ
“হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, সম্মানিত দ্বীন ইসলামে কোন বৈরাগ্যবাদ নেই। ”
অর্থাৎ যাদের সামর্থ্য থাকবে, যারা বিয়ে শাদী করে তারা যেন পবিত্র হজ্জ করে নেয়। সুবহাল্লাহ!
পবিত্র হজ্জ ফরয হওয়ার পর হজ্জ না করে থাকবে এটা ইসলামের অন্তুর্ভূক্ত নয়। সেজন্য তাক্বীদ করা হয়েছে,
لَا صَرُوْرَةَ فِى الْإِسْلَامِ
“ইসলামে হজ্জ না করে থাকাটা জায়িয নেই। ” যাদের উপর হজ্জ ফরয তাদেরকে অবশ্যই হজ্জ করতে হবে। বিশেষ করে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হজ্জ উনার হুকুম-আহকাম স্পষ্ট উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনার পবিত্র কালামুল্লাহ শরীফে সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন। হযরত আবুল বাশার আলাইহিস সালাম উনার সৃষ্টির দু’হাজার পূর্বে পবিত্র কা’বা শরীফকে সৃষ্টি করা হয়েছে। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তাওয়াফ মুবারক করেছেন। পরবর্তী সময় হযরত আবুল বাশার আলাইহিস সালাম উনার সময় থেকে পবিত্র হজ্জ শুরু হয়েছে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম উনার যামানায় যখন বন্যা হলো তখন পবিত্র কা’বা শরীফকে তুলে নেয়া হয়। সেই জাগাটা খালি ছিল। সেটা মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন-
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيْمَ مَكَانَ الْبَيْتِ
“পবিত্র কা’বা শরীফকে তুলে নেয়া হয়েছিল, খালি জায়গা ছিলো। মহান আল্লাহ পাক তিনি হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনাকে কা’বা শরীফ পুনঃস্থাপন করার জন্য জায়গাটা দেখিয়ে দিলেন। মহান আল্লাহ পাক তিনি উনার খলীল আলাইহিস সালাম উনাকে পবিত্র কা’বা শরীফ উনার স্থানটা নির্দিষ্ট করে দেখিয়ে দেন এবং বলে দেন।
أَنْ لَّا تُشْرِكْ بِيْ شَيْئًا
এখানে যে ঘর স্থাপন করা হবে, এর সাথে যেন শরীক করা না হয়।
وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّآئِفِيْنَ وَالْقَآئِمِيْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ
“এবং এটা পবিত্র রাখতে হবে। তাওয়াফকারীদের জন্য, ক্বিয়ামকারীদের জন্য, যারা নামায আদায় করবে, রুকু করবে, সিজদা করবে, অবস্থান করবে তাদের জন্য যেন কা’বা শরীফ পবিত্র রাখা হয়। ”
এবং কারো সাথে যেন শরীক না হয়। মহান আল্লাহ পাক তিনি উনার হযরত খলীল আলাইহিস সালাম উনাকে এই জায়গাটা দেখিয়ে দিলেন, হযরত জিবরীল আলাইহিস সালাম উনার মাধ্যমে। কা’বা শরীফ যে পুর্ণস্থাপন করতে হবে, কোথায় করতে হবে, সেই জায়গাটা চিহ্নিত করে দেয়া হলো। মহান আল্লাহ পাক উনার খলীল হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি সেটা পূর্ণনির্মাণ, পূর্ণস্থাপন করলেন। সেটাই মহান আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলে দিয়েছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে