ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এখন একটা মানুষকে আগুনে নিক্ষেপ করা হবে, এটাকে সে যত বেশি অপছন্দ করে, এর চেয়েও বেশি অপছন্দ করতে হবে কুফরীর মধ্যে পতিত হওয়ার ব্যাপারে। সে কুফরীতে কোন মতেই যাবে না। সে বেশি অপছন্দ করবে আগুনে পড়ার চাইতে। সেটা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে।
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, যদি কতলও করা হয়, শহীদ করা হয়, আগুনে পুড়িয়ে দেয়া হয়, তোমরা কুফরী কখনও করবে না।
তাহলে ফিকির করতে হবে, একজন মুসলমান তাকে কিরূপ ঈমান পোষণ করতে হবে, তার আক্বীদাটা তাহলে কিরূপ হতে হবে, তার আমল কতটুকু শুদ্ধ হতে হবে। এটা খুব ফিকির করতে হবে। এখন একজন মানুষ সব আমল হয়তো সে করতে পারবে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। একদিনে সব আমল করাও সম্ভব নয়।
যেমন- একটা মিছাল দিলে সহজেই বুঝা যাবে, দাড়ি কাটা হারাম, দাড়ি রাখা ফরয। এখন একটা লোক নিয়ত করলো, আজকে সে দাড়ি রাখলো, এখন নিয়ত করলেই তো দাড়ি হয়ে যাবে না, ১০ দিন, ১৫ দিন, ২০-২৫ দিন, একমাস লাগবে দাড়ি হতে। এর আগে তো তার দাড়ি ছোট থাকলে, মানুষ মনে করবে, সে হয়তো দাড়ি ক্লিন করে থাকে, সে তো গুনাহগার হবে, ফাসিক হবে। তবে এজন্য বলা হয়েছে, আক্বীদাটাকে একদিনে শুদ্ধ করতে হবে। আক্বীদা একদিনেই শুদ্ধ করতে হবে, তবে আমল হয়তো সময় লাগবে। এজন্য অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, বাস্তবে সেটা আমলে আনার জন্য কোশেশ করতে হবে, হয়তো সময় লাগবে।
তবে কিন্তু এটা কোশেশ করতে হবে। হারামকে হারাম, হালালকে হালাল জানতে হবে। এরমধ্যে কোন চু-চেরা করা যাবে না। কেউ যদি করে, সে ঈমানদার হিসেবে সাব্যস্ত হবে না। খুব কঠিন ব্যাপার।
এজন্য মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলেছেন, কি বলেছেন? মহান আল্লাহ পাক তিনি বলেন-
إِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِّنَ اللهِ شَيْئًا وَّأُولٰئِكَ هُمْ وَقُوْدُ النَّارِ
“নিশ্চয়ই যারা কাফির-
لَنْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِّنَ اللهِ شَيْئًا
তাদের মাল-সম্পদ দিয়ে, তাদের ধন-দৌলত, টাকা-পয়সা দিয়ে, ছেলে-মেয়ে দিয়ে, ধনবল-মনোবল-রাজ্যবল দিয়ে মহান আল্লাহ পাক উনার কাছ থেকে কোন ফায়দা লাভ করতে পারবে না।
অর্থাৎ নিশ্চয়ই যারা কাফির এরা কাফির হওয়ার কারণে এদের ধনবল-মনোবল-রাজ্যবল কোন বল দিয়ে তারা কোন ফায়দা লাভ করতে পারবে না।
وَّأُولٰئِكَ هُمْ وَقُوْدُ النَّارِ
এরা হচ্ছে জাহান্নামের ইন্ধন। ”
নমরূদ, শাদ্দাদ, ফিরআউন তাদের ইতিহাস তো আমরা জানি। পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে রয়েছে, এরা তো মাল-সম্পদ দিয়ে ফায়দা লাভ করতে পারেনি।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।