রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
 ইসলামী আক্বীদার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও আহকাম (১১)

ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

আসরার প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ২:০৯
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তাওহীদ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ইখলাছ শরীফ নাযিল করেন-
قُلْ هُوَ اللهُ أَحَدٌ. اَللهُ الصَّمَدُ. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ. وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا أَحَدٌ.
মহান আল্লাহ পাক তিনি বলেন, আপনি বলে দিন, মহান আল্লাহ পাক তিনি এক। মহান আল্লাহ পাক তিনি বেনিয়াজ বা কারো মুখাপেক্ষী নন। তিনি কারো কাছ থেকে আসেননি এবং উনার থেকেও কেউ নয়। এবং উনার সমকক্ষ কেউ নয়। মহান আল্লাহ পাক উনার পরিচয়, গোত্র, বংশ, ছেলে-মেয়ে, আল-আওলাদ, স্ত্রী-পুত্র ইত্যাদি সম্পর্কে কাফিররা যখন জিজ্ঞেস করলো, যেহেতু তাদের মহান আল্লাহ পাক উনার সম্পর্কে কোন ধারণা ছিল না। তারা জিজ্ঞেস করলো, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি যে মহান আল্লাহ পাক উনার সংবাদ দিচ্ছেন। যার কথা বর্ণনা করতেছেন, যিনি আমাদের মা’বূদ, খলিক্ব উনার পরিচয় কি? কোথায় থাকেন? কি করেন? ছেলে-মেয়ে, স্ত্রী-পুত্র কতজন উনার রয়েছেন? আমাদের জানার বিষয় রয়েছে। তখন মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ইখলাছ শরীফ নাযিল করে দিলেন। হে ব্যক্তিরা! তোমরা জেনে রাখ, মহান আল্লাহ পাক উনাকে তোমাদের মত মনে করো না।
قُلْ هُوَ اللهُ أَحَدٌ. اَللهُ الصَّمَدُ.
বলুন, মহান আল্লাহ পাক তিনি এক, মহান আল্লাহ পাক তিনি বেনিয়াজ। তিনি কারো মুখাপেক্ষী নন। এবং তিনি কারো কাছ থেকে আসেননি। উনার থেকে কেউ নয় এবং উনার সমকক্ষ কেউ নয়।
কাজেই, মহান আল্লাহ পাক উনার তৌহিদের কথা মহান আল্লাহ পাক তিনি নিজেই ঘোষণা করে দিলেন। যে, এই বিষয়ে পবিত্র সূরা ইখলাছ শরীফের উপর ঈমান আনতে হবে। তাহলে মহান আল্লাহ পাক উনার প্রতি যেরূপ বিশ্বাস বা আক্বীদা পোষণ করার আদেশ করা হয়েছে তা পবিত্র সূরা ইখলাছ শরীফ বিশ্বাস করলে, মহান আল্লাহ পাক উনার প্রতি বিশ্বাস তার যথাযথ হবে। এর মধ্যে চু-চেরা, কিল-কাল সে করতে পারবে না। কোন দিক থেকে اَللهُ الصَّمَدُ মহান আল্লাহ পাক তিনি বেনিয়াজ, কতটুকু বেনিয়াজ? হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি বলেন যে দেখ, মহান আল্লাহ পাক তিনি বেনিয়াজ কতটুকু, ‘আল্লাহ’ শব্দ মুবারক যে রয়েছে এ শব্দ মুবারক থেকেও মহান আল্লাহ পাক তিনি বেনিয়াজ। সুবহানাল্লাহ! অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি ‘আল্লাহ’ শব্দ মুবাকেরও মুহতাজ নন। আমরা, যিনি আমাদের খলিক্ব ও মালিক, উনাকে ডাকব কি করে, সেজন্য ‘আল্লাহ পাক’ বলে ডেকে থাকি। কিন্তু হাক্বীক্বতান মহান আল্লাহ পাক তিনি এ শব্দেরও মুহতাজ নন। এর চাইতেও মহান আল্লাহ পাক তিনি উর্ধ্বে। এর মুখাপেক্ষীও মহান আল্লাহ পাক তিনি নন।
কাজেই, মহান আল্লাহ পাক তিনি আল্লাহ পাক-ই, সেটা বিশ্বাস স্থাপন করতে হবে। মহান আল্লাহ পাক উনার কোন শরীক নেই। এখন অনেকে চু-চেরা ও কিল-কাল করে থাকে, মহান আল্লাহ পাক উনার সাথে শরীক বানিয়ে থাকে। কেউ মহান আল্লাহ পাক উনার সাথে মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শরীক বানিয়ে থাকে। যেমন যাতি নূর, ছিফতি নূর ইত্যাদি নানান চু-চেরা, কিল-কাল। কিন্তু হাক্বীক্বত মহান আল্লাহ পাক তিনি মহান আল্লাহ পাক-ই। মহান আল্লাহ পাক উনার যে তৌহিদ রয়েছে সেটা যে রকম রয়েছে ঠিক সে রকমই বিশ্বাস করতে হবে। তাহলে সে ঈমানদার হতে পারবে। পবিত্র সূরা ইখলাছ শরীফের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, একটা বিন্দু থেকে বিন্দুতম চু-চেরা, কিল-কাল করে, বাড়ানো, কমানো, ইফরাত-তাফরীত করে, তাহলে কোন ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। মহান আল্লাহ পাক তিনি এক, বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নন। কোন কিছুরও মুখাপেক্ষী নন। তিনি কোন মাখলুকাতের মুখাপেক্ষী নন এবং উনার থেকে কেউ আসেনি, উনি কারো কাছ থেকে নন। উনার সমকক্ষ কেউ নয়। মহান আল্লাহ পাক উনার মেছালের সমকক্ষও কেউ নয়। কাজেই, এখানে বিন্দুতম চু-চেরা করলে সে কাফির হয়ে যাবে। কাজেই, তৌহিদ সম্পর্কে এই আক্বীদা বা বিশ্বাস স্থাপন করতে হবে, এটা বিশ্বাস স্থাপন করার পর সে ফেরেশ্তা, কিতাব, রসূল, পরকাল, তাক্বদীর, পুনরুত্থান, পর্যায়ক্রমে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি প্রথমটাই কেউ বিশ্বাস স্থাপন না করে তাহলে পরবর্তীগুলি তার আর বিশ্বাস করার জরুরত নেই। কাজেই, মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সবাইকে হাক্বীক্বীভাবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদা মুতাবেক আক্বীদা পোষণ করার এবং তাতে দায়িম ও ক্বায়িম থাকার তাওফীক দান করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে