ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (১৮)
আর যেহেতু মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ-এ নির্দেশ মুবারক করেছেন, পবিত্র হাদীছ শরীফ-এ ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللهُ أَنْفِقْ يَا اِبْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি বলেন, কি বলেন? হে আদম সন্তান! তোমরা দান-খয়রাত করো, মহান আল্লাহ পাক উনার রাস্তায় তোমরা দান করো। যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিও তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ! এখন এই সমস্ত আয়াত শরীফ, হাদীছ শরীফগুলো আমাদেরকে কে শিক্ষা দিবেন? উনারাই শিক্ষা দিবেন। সেটাই তিনি শিক্ষা দিয়েছেন। উনারা সেই বিষয়গুলি শিক্ষা দিয়েছেন যে, তোমরা এইগুলো করো অনেক ফযীলত পাবে। কারণ হাদীছ শরীফ-এ রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا نَقَصَتْ صَدَقَةٌ مِّنْ مَّالٍ
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দানে কিন্তু সম্পদ কখনো কমে না বরং সেটা বৃদ্ধি পেয়ে থাকে। সুবহানাল্লাহ! সেই বিষয়টাই সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম তিনি উম্মতদেরকে, বান্দাদেরকে, বান্দীদেরকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ! বেমেছাল মর্যাদা-মর্তবা, ফযীলতের বিষয়টা তিনি ফুটিয়ে তুললেন।
হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ زَيْدِ بْنِ اَرْقَمَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِحَضْرَتْ عَلِيٍّ عَلَيْهِ السَّلَامُ وَفَاطِمَةَ الزَّهْرَاءِ عَلَيْهَا السَّلَامُ وَالْحَسَنِ عَلَيْهِ السَّلَامُ وَالْحُسَيْنِ عَلَيْهِ السَّلَامُ: أَنَا حَرْبٌ لِّمَنْ حَارَبَهُمْ وَسَلْمٌ لِمَنْ سَالَمَهُمْ
হযরত যায়িদ বিন আরক্বাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, কি বললেন? হযরত ইমামুল আউওয়াল র্কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে লক্ষ্য করে, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম, হযরত ইমামুছ ছানী ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমামুছ ছালিছ ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদেরকে লক্ষ্য করে বললেন, কি বললেন? উনাদের মর্যাদা-মর্তবা সম্পর্কে-
أَنَا حَرْبٌ لِّمَنْ حَارَبَهُمْ وَسَلْمٌ لِمَنْ سَالَمَهُمْ
উনাদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, বিরোধিতা করে, শত্রুতা করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, প্রকৃতপক্ষে তিনিও ওই ব্যক্তিদের সাথে যুদ্ধ ঘোষণা করেন যারা উনাদের সাথে যুদ্ধ করে থাকে, বিরোধিতা করে থাকে। সুবহানাল্লাহ!
(পবিত্র ওয়াজ শরীফ অডিও রেকর্ড পেতে যোগাযোগ করুন- তাহযীব তামাদ্দুন বিভাগ, রাজারবাগ শরীফ ঢাকা)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।