ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৫)
আয্ যাকিয়া বলা হয়েছে। অর্থাৎ হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে-
عن حضرت معاوية رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه فى الدين.
হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যিনি খালিক্ব, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি যার ভালো চেয়ে থাকেন, তিনিতো সকলের ভালো চান, তাকে দ্বীনের ছহীহ সমঝ দান করেন। সেটা আয্ যাকিয়া অর্থাৎ তিনি সমঝদার। এখন উনাদের ইলিম মুবারকের যে বিষয়টা সেটাতো বলার অপেক্ষা রাখেনা। বেমেছাল উনারা, সমঝদারও বেমেছাল। উনার যে বিশেষ আরো খুছূছিয়ত, লক্বব মুবারকের তো শেষ নেই। আর রদ্বিয়াহ ওয়াল মারদ্বিয়াহ। উনারা সবসময়ই যিনি খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক এবং যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি সন্তুষ্ট উনারাও উনাদের প্রতি সন্তুষ্ট যার জন্য তিনি সন্তুষ্টিপ্রাপ্ত তাই উনাকে মারদ্বিয়া বলা হয়।
উনার আরেকটা লক্বব হচ্ছে-
افقه نساء العالمين
মেয়েদের মধ্যে তিনি বিশেষ ফক্বীহ, সমঝদার। আরেকটা উনার লক্বব বলা হয়েছে-
الشبيهة من الرسول
অর্থাৎ ছূরত মুবারক, সীরত মুবারক উভয় দিক থেকে যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উনার মুশাবাহা এবং মিল ছিলো। সুবহানাল্লাহ!
উম্মুল মু’মিনীন হযরত আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি নিজেই বলেন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার মুশাবাহা এত বেশি ছিল যে, অনেক সময় উনার আগমনের কারণে উনার আওয়াজ মুবারক এবং চাল-চলন মুবারক দূর থেকে দেখে মনে হতো হয়তো নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসতেছেন। সেজন্য আমরা দাঁড়িয়ে তা’যীম-তাকরীমের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। পরে লক্ষ্য করে দেখতাম তিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! উনার চাল-চলন মুবারক, উঠা-বসা মুবারক, কথা-বার্তা মুবারক, আওয়াজ মুবারক এবং উনার সবকিছুই যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুরূপ। অর্থাৎ তিনি উনার মুশাবাহা ছিলেন। সেজন্য
الشبيهة بالرسول، بضعة منى، البضعة بالرسول.
স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই বলেন, সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আমার জিসিম মুবারক উনার একটা অংশ মুবারক, গোশত মুবারক-এর টুকরা মুবারক। সুবহানাল্লাহ! কাজেই, উনার লক্বব মুবারকের শেষ নেই। বেমেছাল মর্যাদা-মর্তবা। আর তিনি সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি হাযিহিল উম্মাহ, অর্থাৎ তিনি জান্নাতের মেয়েদের সাইয়্যিদা। সমস্ত আলমের মেয়েদের মধ্যে তিনি সাইয়্যিদা। উম্মতের মেয়েদের মধ্যে সাইয়্যিদা। সুবহানাল্লাহ!
কাজেই উনার লক্বব মুবারক-এর শেষ নেই। তবে বিশেষ বিশেষ এই লক্বব মুবারকগুলি কিতাবে উল্লেখ করা হয়ে থাকে। আমাদের কিতাবুল আলক্বাব-এ প্রায় ১০০ এর কাছাকাছি লক্বব উল্লেখ করা হয়েছে। তবে উনাদের লক্বব মুবারক কোটি কোটি। এখন মানুষ যতটুকু জানে, যতটুকু বুঝে, ঠিক ততটুকুই ব্যাখ্যা করে, প্রত্যেকেই তার ইলম অনুযায়ী।
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে নিজেই ইরশাদ মুবারক করেন-
وما اوتيتم من العلم الا قليلا
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদেরকে অল্প ইলম ব্যতীত দেয়া হয়নি। অর্থাৎ বান্দা-বান্দী, উম্মত অল্প ইলমই হাছিল করেছে। এখন তাদের অল্প ইলমের মধ্য দিয়ে তারা যতটুকু বুঝতে পারে ততটুকুই তারা বর্ণনা করে। কিন্তু উনারা এর চাইতে লক্ষ কোটি গুণ, অসংখ্য অগণিত গুণ বেশি মর্যাদা-মর্তবা, ফযীলতের অধিকারী। সুবহানাল্লাহ!
এখন উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাসের ২০ তারিখ জুমুয়ার দিন ছুবহে ছাদিক্বের সময়। উনার বিছালী শান মুবারক প্রকাশের দিবস নিয়েও অনেক ইখতিলাফ রয়েছে তারপরেও যেটা বিশুদ্ধ-ছহীহ মত সেটা হচ্ছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছালী শান মুবারক প্রকাশ অর্থাৎ দীদার মুবারকে তাশরীফ মুবারক নেয়ার ৬ মাস পর পবিত্র ০৩রা রমাদ্বান শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) তিনি বিছালী শান মুবারক গ্রহণ করেন। প্রায় ছয় মাস সেটা হচ্ছে ১১ হিজরী। এটা ঠিকই রয়েছে। রমাদ্বান শরীফ-এর ৩ তারিখ। সে বারটা ছিলো ইছনাইন শরীফ। রমাদ্বান শরীফ-এর ৩ তারিখ সোমবার দিন বাদ আছর তিনি বিছালী শান মুবারক গ্রহণ করেন। উনাকে রওযা শরীফে রাখার সময় সেটাও এই সোমবার দিন দিবাগত রাত্র অর্থাৎ মঙ্গলবার দিন উনার বিছালী শান মুবারক সংক্রান্ত সমস্ত কাজগুলি সম্পন্ন করা হয়। এবং উনার যে রওযা শরীফ যেটা জান্নাতুল বাকী শরীফের পিছন দিকে হুজন নামক একটা জায়গা। ওই স্থানটা হচ্ছে উনার রওযা শরীফ-এর স্থান।
(পবিত্র ওয়াজ শরীফ অডিও রেকর্ড পেতে যোগাযোগ করুন- তাহযীব তামাদ্দুন বিভাগ, রাজারবাগ শরীফ ঢাকা)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।