ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৫৫)
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
اَلْعَاقِلُ تَكْفِيهِ الْإِشَارَةُ
জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। যারা ভাত পাক করে তারাতো সব ভাতগুলো একবারে হাতায় না। একটা দু’টা ভাত টিপ দেয়, টিপলে বুঝা যায়। তাহলে এ পবিত্র আয়াত শরীফই যথেষ্ট। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত হাবীব, নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি মু’মিনদের জান থেকে প্রিয়।
وَهُوَ أَبٌ لَّهُمْ
সমস্ত সৃষ্টির মহাসম্মানিত পিতা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তিনি পিতা আর উনারা বান্দি। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! তাহলে প্রত্যেকের মা কি তার বান্দি। নাউযুবিল্লাহ!
وَأَزْوَاجُهٗ أُمَّهَاتُهُمْ
উনারা সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মাতা আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে মায়ের মর্যাদা কতটুকু?
أَنَّ الْجَنَّةَ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ
(বললে অনেক কিছু।) নিশ্চয়ই সন্তানের জান্নাত মায়ের ক্বদমের নিচে। তাহলে বলতে হবে, সমস্ত সৃষ্টির যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জান্নাত, সে যেই হোক সকলের জান্নাত উনাদের নূরুদ দারাজাত তথা ক্বদম মুবারকের নিচে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান কতটুকু, কতটুকু ফযীলত উনাদের? কতটুকু ফযীলত এটা ফিকির করতে হবে। মুখে আসলো বলল আর কাগজে কলমে লিখলো হয়ে গেল। উনারা ভাতা’র জন্য ঘেরাও করে রেখেছেন। ভাতাটাতো এখান থেকে দিবেন না। নাউযুবিল্লাহ! এখন দেখা যায় এরা মানুষকে ঘেরাও করে রাখে। সে ঘেরাও দেখা যায় বই পুস্তকে লেখা থাকে যে, উনারা ভাতা’র জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ঘেরাও করে রেখেছেন? নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! সে ঈমানদার থাকে কি করে, কোথায় ঘেরাও করে রাখলেন। তাহলে পর্দার আয়াত শরীফ নাযিল হলো কবে? মানুষ এটা দেখলো কি করে। আর তারা না দেখলে বললো কি করে? বিষয়গুলোতো ফিকির করতে হবে। এগুলি বই পুস্তকে লিখে থাকে। সেটাই আমরা বললাম, এগুলি কিতাবাদিতে লিখে থাকে, এগুলি সাওয়ানেহ উমরী মুবারকেও লেখা থাকে। অনেক মুফাসসির মুহাদ্দিছ তারা অনেক পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় ভুল করেছে। এগুলি তারা লিখেছে। এগুলি কুফরী। এটা বিশ্বাস করা যাবে না। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরেই উনাদের মাক্বাম মুবারক। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখানে কতগুলি বিষয় আছে যেগুলি মানুষ বুঝবে না। তবে
وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهٖ
যারা ইলমে রাসিখূন উনারা বললেন, আমরা এ বিষয়ে প্রকৃতপক্ষে জানি না। এটা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি জানেন, আমরা এটাকে বিশ্বাস করলাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا
সমস্ত বিষয় আমাদের রব তায়ালা উনার তরফ থেকে। বাস, আলহামদুলিল্লাহ! চুপ। এ সব জানা নেই এটাই স্বীকার করতে হবে। ইলিম কিন্তু কারো নেই, যে দাবি করে সে মিথ্যাবাদী। যে দাবি করে সে মিথ্যাবাদী। কারো কোন ইলিম নেই। ইলিম যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলালাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার তরফ থেকে মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা যাকে যতটুকু দেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৫)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৬)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত হযরত ইমাম পরিবার আলাইহিমুস সালাম উনাদেরকে অবরোধ ও ফোরাত নদীর পানি পান করতে বাধা প্রদান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












