সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান, খুছূছিয়ত-বৈশিষ্ট্য মুবারক সম্পর্কে
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (২২)
(পূর্ব প্রকাশিতের পর)
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَعَن حَضْرَتْ أبي ذرٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّهُ قَالَ وَهُوَ آخِذٌ بِبَابِ الْكَعْبَةِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا إِنَّ مَثَلَ أَهْلِ بَيْتِي فِيْكُمْ مَثَلُ سَفِيْنَةِ حَضْرَتْ نُوْحٍ عَلَيْهِ السَّلَامُ مَنْ رَكِبَهَا نَجَا وَمَنْ تَخَلَّفَ عَنْهَا هَلَكَ
হযরত আবূ যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
أَنَّهُ قَالَ وَهُوَ آخِذٌ بِبَابِ الْكَعْبَةِ
তিনি কা’বা শরীফ-এর দরজা ধরেছিলেন সেটা তিনি বললেন-
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
আমি শুনেছি স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, কি করেছেন?
إِنَّ مَثَلَ أَهْلِ بَيْتِي فِيْكُمْ
সাবধান হয়ে যাও! নিশ্চয়ই আমার যারা আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের মেছাল তোমাদের মধ্যে
مَثَلُ سَفِيْنَةِ حَضْرَتْ نُوْحٍ عَلَيْهِ السَّلَامُ
যেমন মেছাল হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতী
مَنْ رَكِبَهَا نَجَا وَمَنْ تَخَلَّفَ عَنْهَا هَلَكَ
যিনি বা যাঁরা হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতীতে উঠেছেন উনারা নাজাত পেয়েছেন। আর যারা উঠেনি তারা ধ্বংস হয়ে গেছে।
একইভাবে যারা আমার আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করবে, উনাদের সাথে নিসবত-তায়াল্লুক স্থাপন করবে তারা সকলেই নাজাতপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ! আর উনাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, চু-চেরা কিল-কাল করবে, এরা সকলেই হালাক হয়ে যাবে। নাঊযুবিল্লাহ!
স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্পষ্ট করে বলে দিলেন যে, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার যে মর্যাদা-মর্তবা এর কোন মেছাল নেই।
কিতাবে বর্ণিত রয়েছে, একবার কিছু ইহুদী মহিলা ইহুদীদের ভিতরে কিন্তু সবসময় দুষ্টামী বুদ্ধি থাকে যারজন্য কুরআন শরীফ-এ নাযিল হয়েছে মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন-
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا
মহান আল্লাহ পাক তিনি বলেন, আমার সম্মানিত হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন উম্মতদেরকে, তোমরা তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে কাদেরকে? প্রথম হচ্ছে ইহুদী, দ্বিতীয় হচ্ছে মুশরিক। এরপর অন্যান্য কাফিরগুলো।
ইহুদীরা শুরু থেকেই বিরোধিতা করে আসছিলো, বিদ্বেষ পোষণ করে আসছিলো। কারণ ইহুদীরা মনে করেছিলো প্রথমে, তাদের বণী ইসরাইলের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসবেন। কিন্তু তিনি আসলেন বণী ইসমাঈল গোত্রের মধ্যে। এজন্য তারা ভিতরে ভিতরে খুব গোসসা করতো, বিদ্বেষ পোষণ করতো। ক্ষেত্রবিশেষে প্রকাশ্যেও করতো। সেই ইহুদী তাদের ভিতরে তো খারাপী ছিলো সবসময়ই। কিছু ইহুদী মহিলা তারা কি করলো, কিছু ইহুদী মহিলা তারা একদিন এসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললো, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনাকে যদি আমাদের একটা দাওয়াতে যাওয়ার অনুমতি দিতেন! কোন কোন বর্ণনায় এটা বিবাহের দাওয়াত ছিলো, বিশেষ করে এটা খাবারের দাওয়াত ছিলো। ইহুদীদের ভিতরেতো সবসময় কু-বুদ্ধি থাকে, দুষ্টামি বুদ্ধি থাকে। এদের খেয়াল ছিলো যে, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনাকে যদি দাওয়াত দিয়ে নেয়া যায়, উনিতো স্বাভাবিক লিবাস পরে আসবেন। আর এরা সব দামি দামি কাপড় চোপড় পরবে। পরে তারা ঠাট্টা-বিদ্রƒপ করার চেষ্টা করবে। নাঊযুবিল্লাহ! এই দুষ্টামি বুদ্ধি এদের। যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তো সব জানেনই।
عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
অন্তরের অন্তঃস্থলের খবর তিনি রাখেন। আবার যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো
أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ
সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত উনাকে সমস্ত ইলিমই দেয়া হয়েছে। তিনিও জানেন। সুবহানাল্লাহ!
(পবিত্র ওয়াজ শরীফ অডিও রেকর্ড পেতে যোগাযোগ করুন- তাহযীব তামাদ্দুন বিভাগ, রাজারবাগ শরীফ ঢাকা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












