মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র কুরবানী সংক্রান্ত দোয়া মুবারকসমূহ :
পবিত্র তাকবীরে তাশরীক :
اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لَا اِلٰهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ اَللّٰهُ اَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ.
মাসয়ালা : পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯ তারিখ ফজর হতে ১৩ তারিখ আছর পর্যন্ত অর্থাৎ মোট ২৩ ওয়াক্ত ফরয নামায উনার পর মুকীম-মুসাফির, পুরুষ-মহিলা, একাকী বা জামায়াতে সর্বাবস্থায় কম পক্ষে ১বার উক্ত তাকবীর পাঠ করা ওয়াজিব। আর তিনবার পাঠ করা মুস্তাহাব-সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! (ফতওয়ায়ে শামী)
পবিত্র কুরবানী উনার নিয়ত (যবেহ করার পূর্বে) :
إِنِّي وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا وَّمَا اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَمَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ لَا شَرِيْكَ لَهٗ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا مِنَ الْمُسْلِمِيْنَ. اَللّٰهُمَّ مِنْكَ وَلَكَ.
অর্থ : নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরিয়েছি মহাপবিত্র মহান সত্ত্বা মুবারক উনার দিকে যিনি আসমান ও যমীনসমূহকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার পবিত্র নামায, আমার পবিত্র কুরবানী, আমার হায়াত ও আমার মউত সবই খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্যে যিনি সমস্ত কিছুর রব তায়ালা। মহান আল্লাহ পাক উনার কোন শরীক নেই। আমি এ জন্যেই আদিষ্ট হয়েছি এবং আমি আত্মসমর্পনকারীদের অন্তর্ভুক্ত। আয় মহান আল্লাহ পাক! আপনার পক্ষ হতেই প্রাপ্ত এবং আপনারই জন্য এই পবিত্র কুরবানী।
এ দোয়া মুবারক পড়ে, بِسْمِ اللهِ اَللهُ اَكْبَرُ “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলে যবেহ করতে হবে।
যবেহ করার পর এ দোয়া মুবারক পড়বে :
اَللّٰهُمَّ تَقَبَّلْ مِنِّىْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ سَيِّدِنَا نَبِيِّنَا حَبِيْبِنَا شَفِيْعِنَا مَوْلٰنَا رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَلِيْلِكَ سَيِّدِنَا حَضْرَتْ اِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ وَ ذَبِيْحِكَ سَيِّدِنَا حَضْرَتْ اِسْمَاعِيْلَ عَلَيْهِ السَّلَامُ.
অর্থ: আয় মহান আল্লাহ পাক! এই পবিত্র কুরবানী মুবারক আপনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে এবং “আপনার খলীল” সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম ও “আপনার যবীহ” সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনাদের পক্ষ থেকে যেমনিভাবে কবুল করেছেন তেমনিভাবে আমার পক্ষ থেকেও কবুল করুন।
কেউ যদি উপরোক্ত নিয়ত না জানে, তাহলে যবেহ করার সময় শুধু “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলে পবিত্র কুরবানী মুবারক করলেও শুদ্ধ হয়ে যাবে। কারণ নিয়ত অন্তরের সাথে সম্পর্কযুক্ত। তবে অবশ্যই প্রত্যেক যবেহকারীর উচিত উপরোক্ত নিয়ত শিক্ষা করা। কেননা উপরোক্ত নিয়ত পাঠ করে পবিত্র কুরবানী মুবারক করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। (মুসনাদে আহমদ শরীফ, আবূ দাউদ শরীফ, তিরমীযী শরীফ, দারিমী শরীফ, ইবনে মাযাহ শরীফ, বজলুল মযহুদ শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, মুযাহেরে হক শরীফ, লুমায়াত শরীফ, ত্বীবী শরীফ, তালিকুছ ছবীহ শরীফ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












