আলোচনা মুবারক উনার বিষয়: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে খরচ করার ফযীলত
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
(৬ষ্ঠ পর্ব)
فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ
যে খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন, তার অন্তরে আমি মুনাফিকীর বীজ বপন করে দিয়েছি। কতদিন পর্যন্ত; আমার সাথে মোলাকাত হওয়ার আগ পর্যন্ত। একটা কাফেরের সাথে খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক উনার কোন মোলাকাত হবে? দীদার মুবারক পাবে? পাবে না। আর একটা মুনাফিক, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তার দেখা হবে? হবে না। তাকে বলা হচ্ছে- “জীবন্ত মুনাফিক” “জীবন্ত মুনাফিক”।
নাযিরা; সতর্ক করা হচ্ছে। খুব সতর্ক। যে, এইযে বিষয়টা; সে শুধু ফিরিয়ে দিলো, একটু পরেই একজন তার আত্মীয় গেলো। যে তুমি কী বলেছো? তুমি কী করেছো? তোমার নামে তো আয়াত শরীফ নাযিল হয়ে গেছে, তুমি মুনাফিক। জীবন্ত মুনাফিক ঘোষণা করা হয়েছে। সে তাড়াতাড়ি যাকাত নিয়ে ঘুরলো। গিয়ে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারাজাত মুবারকে পেশ করলো। তিনি কবুল করলেন না।
এরপরে যতগুলা বছর সে পেলো হায়াতে, হযরত যুন নূরাইন আলাইহিস সালাম পর্যন্ত সে বেঁচে ছিলো। প্রতি বছর সে যাকাত নিয়ে যেতো উনারা কিন্তু গ্রহণ করেননি। উনারাতো মাল-সম্পদের মুহতাজ নন।
কাজেই ফিকির করতে হবে- আপনার মাল-সম্পদ কীসের জন্যে রেখে দিবেন? কী করবেন মাল-সম্পদ দিয়ে? এটা ফিকিরের বিষয়, যে উনাদের নূরুদ দারাজাত মুবারকে পেশ করা; যে সময়মত পেশ করতে হবে। পেশ যদি না করা হয় তাহলে তার মত জীবন্ত মুনাফিক; যে এইযে বলা হলো, সবচেয়ে বড় শাস্তি। আমার মতে, এরচেয়ে বড় শাস্তি-
فَإِنِّي أُعَذِّبُهُ عَذَابًا لَا أُعَذِّبُهُ أَحَدًا مِنَ الْعَالَمِينَ
খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি বলছেন, যে ঈদ উদযাপন যদি কেউ না করে, তাকে এমন শাস্তি আমি দিবো। এতবড় শাস্তি আর কাউকে দেয়া হয়নি। তো সালাবা ইবনে হাতিব যদি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শুধু একবার শুধু একটা সময় ফিরিয়ে দেয়ার কারণে তার এই শাস্তি হয়, তাইলে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে খরচ করা থেকে যারা ফিরে যাবে। আল্লাহ পাক বলছেন, তার কেমন কঠিন শাস্তি, বিপদ-আপদ, বালা-মুছিবতে সে গ্রেফতার হয়ে যাবে; নাযিরা! সতর্ক করা হচ্ছে। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সতর্ক করছেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এরপরে শাফায়াতকারী এবং ক্বসিম: সম্মানিত শাফায়াতকারী ও ক্বসিম। আমরা একটা একটা করে অল্প অল্প করে বলছি। যতটুকু মনে রাখা যায়; সোজা সহজগুলাই; আপনারা ধারণ করতে পারছেন, না কষ্ট হচ্ছে? কঠিন লাগছে?
সহজ আমরা জানি, শাফায়াতকারী; হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কী? হ্যা; আমরা জানি? হাদীছ শরীফ জানি?
مَنْ عَظَّمَ مَوْلِدِىْ وَهُوَ لَيْلَةُ اثْنَـىْ عَشَرَ مِنْ الشهر رَّبِيْع الْاَوَّلِ الشريف بِاتِّـخَاذِهٖ فِيْهَا طَعَامًا كُنْتُ لَهٗ شَفِيْعًا يَّوْمَ الْقِيَامَةِ
যে যে, সম্মান করলো সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে এবং এই রাতে-
بِاتِّـخَاذِهٖ فِيْهَا طَعَامًا
কিসের মাধ্যম দিয়ে? তাবারুকের ব্যবস্থা করার মাধ্যম দিয়ে, খরচ করার মাধ্যমে, তাবারুকের ব্যবস্থা ওলীমা শরীফের আয়োজন করার মাধ্যম দিয়ে-
بِاتِّـخَاذِهٖ فِيْهَا طَعَامًا كُنْتُ لَهٗ شَفِيْعًا يَّوْمَ الْقِيَامَةِ
কিয়ামতের দিনে নিশ্চিতই আমি তার জন্যে শাফায়াতকারী।
মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জানিয়েছেন, শুধু কিয়ামতে না; এই শাফায়াতকারী কী সমস্ত অবস্থায়ই। হ্যা; দুনিয়াতেও আখিরাতেও সমস্ত বালা-মুছিবতে সব জায়গায়ই। তো এই বিষয়ে যেই, যে, ওয়াকেয়া মুবারক মনে হয় প্রতিদিনই প্রায়; প্রায় প্রতিদিনই মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে শোনাচ্ছেন, তারপরও আমরা শুনি। ফিকির করেন। সবারই ফিকির করা উচিত; আমরা ফিকির করি।
যে- فِي زَمَانِ أَمِيرِ الْمُؤْمِنِينَ هَارُونَ الرَّشِيدِ شَابٌّ
যে একজন যুবক ছিলো- مُسْرِفٌ عَلَى نَفْسِهِ; مُسْرِفٌ শব্দটা হচ্ছে- বেপরওয়া, বেহিসাবী, হ্যা; তার নফসের অনুসরণের ক্ষেত্রে তার কোন পরওয়া ছিলো না। এত নিকৃষ্ট সে ছিলো। كَانَ أَهْلُ الْبَلَدِ যে مُسْرِفٌ যেفِي الْبَصْرَةِ বসরা শহরে ছিলো। যে كَانَ أَهْلُ الْبَلَدِ অর্থাৎ সেই বসরা নগরীর অধিবাসীরা তাকে
يَنْظُرُونَ إِلَيْهِ بِعَيْنِ التَّحْقِيرِ لِأَجْلِ أَفْعَالِهِ الْخَبِيثَةِ; أَفْعَالِهِ الْخَبِيثَةِ
যে তার খবীস; আমরা বাংলা ভাষায় খবীস শব্দটা ব্যবহার করি খুব কম। যারা একেবারে নিকৃষ্ট; একেবারে চরিত্রহীন; একেবারে এলোমেলো। তাদেরকে সাধারণত খবীস বলা হয়। সেরকম তাকে ছিঃ ছিঃ মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম (বলেছেন) ছিঃ ছিঃ চোখে দেখা হতো; ঘৃণার চোখে দেখা হতো; عَيْنِ التَّحْقِيرِ সেই যুবককে। কিন্তু غَيْرَ أَنَّهُ كَانَ إِذَا قَدِمَ شَهْرُ رَبِيعِ الْأَوَّلِ الشَّرِيفِ। কিন্তু তার একটা ব্যতিক্রম একটা বিষয় ছিলো। কী সেটা? ব্যতিক্রম একটা বিষয় ছিলো। সেটা কী?
যখনই সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর, শাহরুল আ’যম শরীফ আসতো, غَسَلَ ثِيَابَهُ সে তার কাপড়-চোপড়গুলা ধৌত করতো। تَعَطَّرَ আতর সুগন্ধি মেখে সুশোভিত হতো। تَجَمَّلَ: تَجَمَّلَ জামিল আমরা বলি না? জামিল জামিল হ্যা; تَجَمَّلَ পরিপাটি সুন্দর সুশ্রী হয়ে থাকতো। عَمِلَ وَلِيمَةً এবং ওলীমা শরীফের আয়োজন করতো।
اِسْتَقْرَأَ فِيهَا مَوْلِدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
এবং সে কী করতো? মীলাদ শরীফ পাঠ করতো। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক করতে থাকতো। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহামূল্যবান নছীহত মুবারক
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক নছীহত শরীফ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (২)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহামূল্যবান নছীহত মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












