চোখে সুরমা ব্যবহার করা মহাসম্মানিত সুন্নত মুবারক (২)
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৯ মে, ২০২৬ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت ابن عباس رضى الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا اكتحل جعل في كل عين اثنتين و واحدة بينهما
অর্থ: হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উভয় মহাসম্মানিত নূরুল মুনাওওয়ার (মহাসম্মানিত চোখ) মুবারকে দুইবার করে সুরমা মুবারক লাগাতেন, অত:পর পরবর্তী কাঠি উভয় মহাসম্মানিত নূরুল মুনাওওয়ার (মহাসম্মানিত চোখ) মুবারকে একবার লাগাতেন। (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
عن حضرت أنس رضى الله تعالى عنه قال كان لرسول الله صلى الله عليه وسلم كحل في هذا العين ثلاثا وفي هذا العين ثلاثا
অর্থ: হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন,নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট কালো সুরমা মুবারক ছিলো। তিনি ঘুমানোর জন্য বিছানায় গিয়ে এই (ডান) মহাসম্মানিত নূরুল মুনাওওয়ার (মহাসম্মানিত চোখ) মুবারকে তিনবার এবং ঐ (বাম) মহাসম্মানিত নূরুল মুনাওওয়ার (মহাসম্মানিত চোখ) মুবারকে তিনবার সুরমা লাগাতেন। (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
عن حضرت أنس رضى الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يكتحل في عينه اليمنى ثلاثا وفي اليسرى ثلاثا بالاثمد
অর্থ : হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ডান মহাসম্মানিত নূরুল মুনাওওয়ার (মহাসম্মানিত চোখ) মুবারকে তিনবার এবং বাম মহাসম্মানিত নূরুল মুনাওওয়ার (মহাসম্মানিত চোখ) মুবারকে তিনবার ‘ইছমিদ' নামক সুরমা মুবারক লাগাতেন। (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম-
১) চোখে সুরমা ব্যবহার করা খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
২) ইছমিদ সুরমা ব্যবহার করা খাছ সুন্নত মুবারক। সুরমার মধ্যে ইছমিদ সুরমা সর্বোত্তম, যা চোখের দৃষ্টিশক্তি সতেজ করে এবং চোখের পাতা উৎপন্ন করে।
৩) ঘুমানোর পূর্বে চোখে সুরমা লাগানো খাছ সুন্নত মুবারক ও চোখের জন্য অনেক উপকারী।
৪) দুই চোখে সুরমা লাগানোর মহাসম্মানিত সুন্নতী তারতীব-
ক) ডান চোখে তিনবার অত:পর বাম চোখে তিনবার করে সুরমা লাগানো।
খ) ডান চোখে তিনবার এবং বাম চোখে দুইবার।
গ) প্রথমে ডান চোখে দুইবার তারপর বাম চোখে দুইবার অত:পর ডান চোখে একবার এবং বাম চোখে একবার।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (৩)
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বভাবজাত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হায়াত থেকে মউত পর্যন্ত অর্থাৎ সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করতে হবে
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানির মশক ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (২)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির মশক ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (১)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাধ্যমেই সর্বপ্রকার নেয়ামত মুবারক হাছিল করা সহজ ও সম্ভব
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আয়না ব্যবহার করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার “মাছ” (২)
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার “মাছ” (১)
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জবাব দেয়ার হুকুম-আহকাম ও পবিত্র সুন্নতী তরীক্বাহ (২)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












