চেনাব নদীর প্রবাহ বদলানোর অভিযোগে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
চেনাব নদীর স্বাভাবিক পানিপ্রবাহ পরিবর্তনের অভিযোগ এনে ভারতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করছে, যা ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। যদিও ভারত সম্প্রতি ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ উল্লেখ করে এই চুক্তি স্থগিত করেছে। খবর এএফপির।
এ ঘটনায় পাকিস্তান স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদের নদীগুলোর স্বাভাবিক পানিপ্রবাহের সঙ্গে কোনো প্রকার হস্তক্ষেপকে তারা ‘যুদ্ধ ঘোষণার একটি পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করবে।
পাঞ্জাব প্রদেশের সেচমন্ত্রী কাজিম পিরজাদা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে চেনাব নদীর পানিপ্রবাহে অস্বাভাবিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা (চেনাব) নদীতে এমন পরিবর্তন লক্ষ্য করেছি, যা কোনোভাবেই প্রাকৃতিক নয়।
চেনাব নদী ভারতের হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হলেও সিন্ধু চুক্তি অনুযায়ী এর পানি পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত। তবে ভারত এই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে।
ভারতের সীমান্তঘেঁষা পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশ দেশটির কৃষিভিত্তিক অর্থনীতির মূল ভিত্তি। মন্ত্রী পিরজাদা সতর্ক করে বলেন, ‘যেসব এলাকায় বিকল্প পানির উৎস নেই, সেসব স্থানে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।’
ইসলামাবাদভিত্তিক থিংক ট্যাঙ্ক জিন্নাহ ইনস্টিটিউট দাবি করেছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২৬ এপ্রিল ইচ্ছাকৃতভাবে বিপুল পানি ছেড়ে দেওয়া হয়েছে, যাতে পাকিস্তান সেই পানি ব্যবহার করতে না পারে।
জিন্নাহ ইনস্টিটিউটের মতে, ‘পানির ছাড়ার সময়সূচিতে সামান্য পরিবর্তনও চাষাবাদের ক্যালেন্ডারকে সম্পূর্ণরূপে ব্যাহত করতে পারে এবং ফসলের ফলন মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)