সুন্নত মুবারক তা’লীম
চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২)
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৮ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
(পূর্ব প্রকাশিতের পর)
বাবরী (লম্বা) চুল রাখা খাছ সুন্নত মুবারক। সম্মানিত সুন্নতী তরীক্বায় রাখা সবচেয়ে বড় চুল হল কাঁধ বরাবর অর্থাৎ কাঁধের কাছাকাছি,কিন্তু কাঁধ স্পর্শ করবে না। এর চেয়ে বড় চুল পুরুষের জন্য রাখা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরীক্বাহ মুবারক উনার খিলাফ। তিনি মহাসম্মানিত নূরুল হুদা (সম্মানিত মাথা) মুবারকে তেল ব্যবহার করতেন। (মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা, পবিত্র হাদীছ শরীফ নং-২৩৪৪)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত নূরুল হুদা (সম্মানিত মাথা) মুবারক উনার মহাসম্মানিত নূরুল ফাতহ্ (সম্মানিত চুল) মুবারককে আঁচড়িয়ে সুবিন্যস্ত করে রাখতেন। তিনি ইরশাদ মুবারক করতেন, ‘‘যার চুল আছে, সে যেন তার যতœ করে। ’’(আবূ দাঊদ শরীফ,পবিত্র হাদীছ শরীফ নং-৪১৬৩)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার এক ব্যক্তির মাথায় এলোমেলো চুল দেখে ইরশাদ মুবারক করলেন, ‘‘উনার কি এমন কিছুও নেই যে, তার দ্বারা মাথার এলোমেলো চুলগুলোকে সোজা করে (আঁচড়িয়ে) নেন? (আবূ দাঊদ শরীফ, নাসাঈ শরীফ, মুসনাদে আহমাদ শরীফ, মিশকাত শরীফ,আল-মাকতাবাতুশ-শামেলা,পবিত্র হাদীছ শরীফ নং-১৪৪৩৬)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রত্যেক দিন মহাসম্মানিত নূরুল ফাতহ্ (সম্মানিত চুল) মুবারক আঁচড়াতেন না। বরং মাঝে মাঝে বাদ দিয়েও আঁচড়াতেন। (নাসাঈ শরীফ, মুখতাছারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যাহ ২৮)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত নূরুল ফাতহ্ (মহাসম্মানিত চুল) মুবারক আঁচড়ানোর সময় ডান দিক থেকে শুরু করতেন। তিনি উনার মহাসম্মানিত নূরুল হুদা (মহাসম্মানিত মাথা) মুবারক উনার মাঝখানে সিঁথি করতেন। (আবূ দাঊদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, আল-মাকতাবাতুশ-শামেলা, পবিত্র হাদীছ শরীফ নং-৩৬৩৩)
অতএব চুল লম্বা হলে মাঝে সিঁথি করা খাছ সুন্নত মুবারক । যেহেতু তাতে আহলে কিতাবের সাদৃশ্য অবলম্বন করা হয়। অবশ্য চুল ছোট হলে সিঁথি না করে স্বাভাবিক অবস্থায় রাখায় দোষ নেই।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৯)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কিছ্ছা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার পরিচয় ও প্রকারভেদ (২)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার পরিচয় ও প্রকারভেদ (১)
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোনো ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি, যে ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার থেকে উত্তম
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুরুষের জন্য দাড়ি ও গোঁফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“পেট পূর্ণ করে নয়, বরং পেটের এক-তৃতীয়াংশ আহার করাই মহাসম্মানিত সুন্নত মুবারক।”
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












