চীনে জনসংখ্যার ভারসাম্য বদলে গেছে, শিশুর চেয়ে বেশি প্রবীণ
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
১৯৪৯ সালের পর এই প্রথম চীনে শিশুদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা বেশি হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশটির ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা এখন শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
গত বছরের নভেম্বর পর্যন্ত চীনের প্রায় ১৪০ কোটি মানুষের মধ্যে ১৫ দশমিক ৮৭ শতাংশের বয়স ছিল ৬৫ বছরের বেশি। অন্যদিকে, শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশু ছিল ১৫.২৫ শতাংশ।
জনসংখ্যাবিদ হে ইয়াফুর মতে, এই পরিবর্তনের ফলে পরিবারভিত্তিক বয়স্ক পরিচর্যা ব্যবস্থা আরো চাপে পড়বে। পাশাপাশি সরকারকে পেনশন ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি ব্যয় করতে হবে।
‘পরিবার পর্যায়ে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, অন্যদিকে পরিবারের সদস্যসংখ্যা কমছে। এতে প্রবীণদের দেখভালের পরিবারভিত্তিক ব্যবস্থা ব্যাপক চাপের মুখে পড়ছে।’
সমীক্ষায় আরো দেখা গেছে, চীনের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যাও কমছে। এ ছাড়া পরিবারগুলোর আকারও ছোট হয়ে আসছে।
হে ইয়াফু বলেছে, এটিও একটি উদ্বেগজনক প্রবণতা। কারণ একক ব্যক্তি ও দুই সদস্যের পরিবারের সংখ্যা দ্রুত বাড়ছে, ফলে দেখা যাচ্ছে, বিয়ে না করা এবং সন্তান না নেওয়ার প্রবণতা আরো বাড়ছে।
এদিকে চলতি মাসের শুরুতে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন স্থানীয় সরকারগুলোকে পরিবারগুলোর সন্তান জন্মদান, সন্তান লালন-পালন ও শিক্ষার ব্যয় কমানোর উদ্যোগ নিতে আহ্বান জানায়। জন্মহার কমে যাওয়ার প্রেক্ষাপটে সন্তান জন্মদানে উৎসাহ দিতে সরকার ইতোমধ্যে নবজাতকের জন্য নগদ ভর্তাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং জন্মবান্ধব সমাজ গড়ার প্রচেষ্টা আরো জোরদার করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)