চীনের পদক্ষেপ: ছয় মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চীন ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রাম্প ও চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেই গত বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হলো, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করেছে বেইজিং। এ তালিকায় থাকলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে না।
চীনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান তাইওয়ানের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত, যা দেশটির জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত কোম্পানিগুলো: সারনিক টেকনোলজিস (মানববিহীন যানবাহন নির্মাতা), অ্যারকম (স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি), ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল (সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম)। এছাড়া আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। এ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো চীন থেকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (সামরিক ও বেসামরিক) পণ্য আমদানি করতে পারবে না।
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব কোম্পানি চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে হুমকির মুখে ফেলেছে। সূত্র: এপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সন্ত্রাসী সেনা সরানোর এখনই সময়: সউদীকে বার্তা তেহরানের
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে এক রাতে জ্বালানি তেলে দাম বেড়ে দ্বিগুণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)