চীনকে ঠেকাতে মিত্রদের এক কাতারে আনতে পারবে যুক্তরাষ্ট্র?
চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা নতুন নয়। ২০১৮ সাল থেকে দেশ ২টির মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। বাইডেন ২০২০ সালে ক্ষমতাসীন হওয়ার আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও বেইজিংয়ের দ্বন্দ্ব ছিল। শি জিনপিং চীনের ক্ষমতায় আছে ১ দশক হলো। এরইমধ্যে তাইওয়ান, হংকং, ব্রিকস ও ইউক্রেন যুদ্ধসহ বেশ কয়েকটি ইস্যুতে তাদের সম্পর্ক তলানিতে পৌঁছেছে।
তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। হংকংয়ে তারা জারি করেছে নিজস্ব নিরাপত্তা আইন। ফলে যুক্তরাষ্ট্র হংকংয়ে তাদের বিশেষ অর্থনৈতিক সুবিধা (জিএসপি) বাতিল করেছে। উইঘুর ইস্যুতেও যুক্তরাষ্ট্র চীনের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে জি-৭ এর বিপরীতে ব্রিকস গঠন করে নিজেদের অর্থনৈতিক প্রভাব বজার রাখতে চাচ্ছে চীন। ব্রিকসে আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এই সংগঠনটির সদস্য বাড়ানোর চেষ্টা করছে চীন। এ নিয়ে কূটনৈতিক টানাপড়েন চলছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে এর মাত্রা আরও বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন যুক্ত আছে। তাদের সমর্থন ইউক্রেনের দিকে। বিপরীতে চীন প্রচ্ছন্নভাবে সমর্থন দিচ্ছে রাশিয়াকে।
সম্প্রতি জি-৭ এর জিডিপিকে অতিক্রম করেছে ব্রিকস। অ্যাক্রন ম্যাক্রো কনসাল্টিংয়ের তথ্য অনুসারে, ব্রিকসের সদস্য দেশগুলোর বর্তমান জিডিপির সম্মিলিত পরিমাণ ৩১.৫ শতাংশ ও জি-৭ এর ক্ষেত্রে তা ৩০.৭ শতাংশ।
ব্রাজিলের সাও পাওলোর গেটুলিও ভারগোস ফাউন্ডেশনের অধ্যাপক অলিভার স্টুকেঙ্কেলের মতে, আগামী কয়েক দশকের মধ্যেই পশ্চিমের দেশগুলোর থেকে বিশ্ব ক্ষমতার নিয়ন্ত্রণ চলে আসবে এশিয়ায়; আরও সুনির্দিষ্ট করে বললে- চীনের হাতে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।