চায়ে গোমূত্র, খাবারে গোবর মিশিয়ে দেবে বিজেপি সরকার -মমতা
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
বিজেপি মানুষের অধিকার হরণ করে নিচ্ছে। মানুষ কি খাবে, সেটাও আগামী দিনে বিজেপি ঠিক করে দিবে। যেমন বিজেপি বলবে, সেরকমই খেতে হবে। এমনই দাবি করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। গত সোমবার কোচবিহারের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রধান দাবি করে, ক্ষমতায় ফিরে এলে সংশোধনী নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেবে বিজেপি সরকার। মানুষ কি খাবে, সেটাও ঠিক করে দেবে গেরুয়া শিবির। মমতা বলেছে, ‘আপনি কি খাবেন, লিখে দিবে সকালে। চা খাও। চায়ের সঙ্গে গোমূত্র খাও। আপনি কি খাবেন, লিখে দিবে দুপুরে। কি খাবে, গোবরের সঙ্গে মিশিয়ে কিছু খাও। সন্ধ্যায় কি খাবেন, সেটাও ওরা ঠিক করে দিবে। রাতে আপনি কত ঘণ্টা ঘুমাবেন, সেটা ওরা ঠিক করে দিবে।’
গত সোমবার কোচবিহারের সভা থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে মমতা বলেছে, ‘আপনারা দেখেছেন ম্যানিফেস্টোয় (বিজেপির ইশতেহার) কি বলেছে? আমি যেটা আগে বলি, পরে সেটা অনেকে বোঝে। যখন আমি আগে বলি, তখন আমায় ভুল বোঝে। ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম, মাছের মাথাটা হচ্ছে ক্যা (সংশোধিত নাগরিকত্ব আইন), আর লেজটা হচ্ছে এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জী)। মধ্যিখানের পেটিটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। কাল ম্যানিফেস্টোয় রেখেছে, কি রাখেনি?’ মমতা আরও বলেছে, ‘মনে রাখবেন, দেশ তো বেচে দিচ্ছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, আর এই আইন পাস করা হয়, তাহলে তফসিলি জাতির বন্ধুরা জেনে রাখুন যে আইডেনটিটি থাকবে কিনা, (তাহলে অধিকার থাকবে না)। বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে (অধিকার) থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও থাকবে না। রাজবংশীদেরও থাকবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)