চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় উপজেলার প্রতিটি এলাকায় দিনে-রাতে দফায় দফায় লোডশেডিং চলছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎনির্ভর সেচ ব্যবস্থায় বোরে চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। বিদ্যুৎনির্ভর সেচব্যবস্থা বাধাগ্রস্ত হলে পর্যাপ্ত সেচের অভাবে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। বিপাকে আছেন ব্যবসায়ীরাও।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলায় পল্লী বিদ্যুতের আওতায় ৪৬ হাজার গ্রাহক রয়েছে। তীব্র গরমের সময়ে উপজেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা থাকে ১৫ থেকে ১৬ মেগাওয়াট। বর্তমানে দৈনিক চাহিদা ১২ থেকে ১৩ মেগাওয়াট। সেখানে দৈনিক পাওয়া যাচ্ছে ৫ থেকে ৬ মেগাওয়াট করে। এর জন্যই লোডশেডিং হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, তীব্র গরমে এমনিতেই জনজীবন অতিষ্ঠ। তার ওপর ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না অনেকেই, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়ছেন বেশি বিপাকে।
বোরো চাষী আলমাছ বলেন, বিদ্যুতের অভাবে পর্যাপ্ত সেচ দেওয়া না গেলে বোরো ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।
হরিরামপুর উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, গরমের এই সময়ে ঘনঘন লোডশেডিংয়ের কারণে হাসপাতালে ভর্তি রোগীরা ভোগান্তিতে পোহাচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঝিটকা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হামিদুল হাসান জানান, বর্তমানে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় লোডশেডিং হচ্ছে। এতে আমাদের কিছুই করার নেই। জাতীয় গ্রিড থেকে সরবরাহ না বাড়লে এই অবস্থার পরিবর্তন হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকাররা কীভাবে বসবেন কত টাকা লাগবে, নীতিমালা প্রকাশ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাটারিচালিত রিকশার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এত টাকা খরচ করে লাভ কী?’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনি লড়াইয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে -চিফ প্রসিকিউটর
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদায়ে উদ্যোগ বেড়েছে, কমেনি ঋণের বোঝা
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামাত’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর বাটা সিগন্যাল থেকে কয়েকটি ককটেল উদ্ধার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাস্টমস হাউসে ‘দুর্বৃত্তায়ন’ চলছে : নৌপরিবহন মন্ত্রী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)