চালের পোকা দূর করার উপায়
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ব্যস্ত জীবনে বারবার বাজার করার সময় থাকে না বলেই একসঙ্গে মাসের বাজার করে রাখার অভ্যাস বেশিরভাগেরই। কিছু খাবার দীর্ঘদিন ভালো থাকলেও কিছু আবার অল্পদিনেই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যেমন কিছু কিছু ক্ষেত্রে পুরো মাসের জন্য চাল কিনে রাখলে কিছুদিন পরেই তাতে পোকা ধরে যায়। আর চাল যদি পুরোনো হয়, তবে তো কথাই নেই। পোকা বেছে বেছে ভাত রান্না করা যায় না নিশ্চয়ই! চালের পোকা তাড়াতে কিংবা পোকা থেকে চাল বাঁচাতে কী করা যাবে? তবে জেনে নেওয়া যাক-
তেজপাতা বা নিম পাতা:
চালের পোকা তাড়ানোর কাজে তেজপাতা বা নিম পাতা বেশ কার্যকরী। চাল রাখার পাত্রে তেজপাতা বা নিমপাতা রাখতে হবে। চালের ভেতরে নিমপাতা ডালসহ রাখতে হবে। তাহলে কয়েক মাসেও আর পোকা ধরার ভয় থাকবে না। সেইসঙ্গে চাল রাখার পাত্রটি যেন এয়ার টাইট হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
রসুন:
রসুন শুধু রান্নার স্বাদ গন্ধ বাড়াতেই কাজে লাগে না, এটি চালের পোকা দূর করতেও সমান কার্যকরী। চাল রাখার পাত্রে খোসা ছাড়ানো কয়েকটি রসুন রেখে দিলে তা চালে পোকা হতে দেয় না। রসুন শুকিয়ে গেলে সেগুলো পরিবর্তন করে নতুন রসুন একইভাবে রেখে দিতে হবে।
রোদে রাখতে হবে:
ধরে নেয়া যাক বেখেয়ালে চালে পোকা ধরেই গেল, তখন কী করলে পোকা থেকে মুক্তি মিলবে? একটি একটি করে বেছে তোলা তো আর সম্ভব নয়। এমন অবস্থায় কড়া রোদে চালগুলো মেলে দিতে হবে। সূর্যের তাপ সহ্য করতে না পেরে পোকা বিদায় হবে।
গোলমরিচ এবং শুকনো মরিচ:
চালের পোকা তাড়াতে কাজে লাগে গোলমরিচ ও শুকনা মরিচ। চাল যখন পাত্রে রাখা হয়, তখনই তাতে কয়েকটি শুকনা মরিচ দিয়ে রাখতে হবে। এতে পোকা আসার ভয় থাকবে না। একইভাবে গোল মরিচও চালের পোকা দূর করে। চালের পাত্রের ভেতরে এক মুঠো আস্ত গোল মরিচ দিয়ে রাখতে হবে। এতে পোকা আর চালের কাছে ঘেঁষবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












